
৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো: রুহুল আমিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি
মোঃ জিহান বাবু ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে নওগাঁর ধামইরহাট উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ধামইরহাট উপজেলা যুবদলের সাবেক দুইবারের আহ্বায়ক এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো: রুহুল আমিন।
দিনটি উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি আধুনিক বাংলাদেশের স্থপতি, মহান স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
বার্তায় আলহাজ্ব মো: রুহুল আমিন বলেন, “১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষা পেয়েছিল। এই দিনটি আমাদের জাতীয় ইতিহাসে এক অনন্য ও তাৎপর্যপূর্ণ দিন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে আমাদের দেশ ও গণতন্ত্রের স্বার্থে জাতীয় ঐক্য বজায় রেখে কাজ করতে হবে।”
আসন্ন ধামইরহাট উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি এলাকার সর্বস্তরের জনগণ, নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। দিবসটি উপলক্ষে তিনি ধামইরহাটবাসীর সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন।





