
ঈদগাঁওর ৩৫ গ্রাম পুলিশ সদস্য ঢাকার পথে, যোগ দেবেন মহাসমাবেশে
কক্সবাজার প্রতিনিধি।
বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের জাতীয় মহাসমাবেশে যোগ দিতে কক্সবাজারের ঈদগাঁও উপজেলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন পাঁচ ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশ সদস্যরা।
শুক্রবার (৬ নভেম্বব) উপজেলার ইসলামপুর, ইসলামাবাদ, ঈদগাঁও,পোকখালী ও জালালাবাদ ইউনিয়নে কর্মরত ৩৫ জন গ্রামপুলিশ সদস্য একত্রিত হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
এসময় পাঁচ ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা ঢাকার তেজগাঁও জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের জাতীয় মহাসমাবেশে অংশ গ্রহণ করবেন। ব্যানারে মহাসমাবেশ সফল করার আহ্বান জানানো হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম উল্লেখ রয়েছে।
ঈদগাঁও উপজেলার গ্রাম পুলিশ সদস্যদের এই সম্মিলিত যাত্রাকে ঘিরে তাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
জালালাবাদ ইউনিয়ন পরিষদের দফাদার মিজানুর রহমান জানান, শনিবারের (৭ নভেম্বর) মহা সমাবেশ সফল করতে ঈদগাঁও উপজেলা থেকে ৩৫ জন গ্রাম পুলিশ সদস্য ঢাকার উদ্দেশ্য রওনা দিলাম। আসা- যাওয়া ও খাওয়া ফ্রী বলেও জানিয়েছেন তিনি।
মোঃ রেজাউল করিম
কক্সবাজার
০১৮৩৫-৪১০১২৫, ০১৫৫৮-৪৩৪২২৮





