শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
-মিথ্যে প্রশংসা- ঈদগাঁওর ৩৫ গ্রাম পুলিশ সদস্য ঢাকার পথে, যোগ দেবেন মহাসমাবেশে কুড়িগ্রামে জামিয়া ইসহাকিয়া ইসলামিয়া মাদ্রাসার চারতলা নতুন ভবনের উদ্বোধন। নগরকান্দায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সেনাসদস্য তিতাসের, শোকে স্তব্ধ পরিবার দুঃসময়ের পরীক্ষিত নেতা মেহেদী হাসান, আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ত্যাগ, সাহস ও আপসহীন রাজনৈতিক অবস্থানের কারণে সমর্থকদের প্রত্যাশা তাঁকে ঘিরে; চেয়ারম্যান হিসেবে দেখতে চান সমর্থকরা। মাইশার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জড়িত ঘাতক লরি চালককে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ। ভিডিও কলে বিয়ে, দেশে ফিরে যৌতুক দাবির অভিযোগে মামলা; আসামি আরিফ গ্রেপ্তার মান্দায় জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ আহত, মাথায় ৪ সেলাই কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু। যশোরের শার্শায় ধানখেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কুড়িগ্রামে জামিয়া ইসহাকিয়া ইসলামিয়া মাদ্রাসার চারতলা নতুন ভবনের উদ্বোধন।
/ ৫ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

কুড়িগ্রামে জামিয়া ইসহাকিয়া ইসলামিয়া মাদ্রাসার চারতলা নতুন ভবনের উদ্বোধন।

মোঃ জাফর আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে ধর্মীয় শিক্ষা বিস্তার, দ্বীনি শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে ঐতিহ্যবাহী দাওরায়ে হাদিস কওমি মাদ্রাসা জামিয়া ইসহাকিয়া ইসলামিয়া-এর চারতলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বাদ জুমা কুড়িগ্রাম জেলার কাঠালবাড়ি ইউনিয়নের রায়পুর দাসের হাটে অবস্থিত মাদ্রাসাটির নতুন ভবনের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি আলহাজ্ব কসব মিয়া, সহ-সভাপতি বিশিষ্ট ঠিকাদার ও সমাজ সেবক আলহাজ্ব বেলাল হোসেন, সাধারণ সম্পাদক বিশিষ্ট ঠিকাদার আলহাজ্ব মাহাবুবার রহমান, এবং বিশিষ্ট ব্যবসায়ী রায়হান কবির রাজিব।
এ সময় আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহতামিম আবু বক্কর সিদ্দিক, কাঠালবাড়ি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আরিফ পাটোয়ারী, কুড়িগ্রাম জেলার স্বনামধন্য ওলামায়ে কেরাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি।
চারতলা বিশিষ্ট নতুন ভবনটি উদ্বোধনের মধ্য দিয়ে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম পরিচালনায় অবকাঠামোগত সুযোগ-সুবিধা আরও সম্প্রসারিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নতুন ভবনটি শিক্ষার্থীদের পাঠদান ও আবাসনসহ প্রয়োজনীয় শিক্ষা কার্যক্রম পরিচালনায় সহায়ক হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
স্থানীয়রা মনে করছেন, ঐতিহ্যবাহী এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন শুধু মাদ্রাসার শিক্ষার্থীদের জন্যই নয়, বরং এলাকার ধর্মীয় ও সামাজিক শিক্ষা বিস্তারেও ইতিবাচক ভূমিকা রাখবে। তাঁরা মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights