শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সাদুল্যাপুরে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান, নারী গ্রেফতার নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন গাইবান্ধায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা। নড়াইলের ঐতিহাসিক বাঁধাঘাটে পর্যটনকেন্দ্র দখলের অভিযোগ, শিবলিঙ্গ স্থাপন নিয়ে স্থানীয়দের উদ্বেগ চৌদ্দগ্রাম জগন্নাথদীঘি ইউনিয়নে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন শ্রীবরদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রাম তারাশাইলে জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত। রাজশাহীর তানোরে ধানক্ষেতে ঝলসানো মরদেহ উদ্ধার। মোল্লাহাটে গানের অনুষ্ঠানে জুয়ার আসরের অভিযোগ, দুই সাংবাদিকের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
চৌদ্দগ্রামের ছাতিয়ানী ইয়াং স্টার ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে করপাটিকে হারিয়ে ফুলমুড়ির শিরোপা জয়
/ ৬ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৭:৩৭ পূর্বাহ্ন

চৌদ্দগ্রামের ছাতিয়ানী ইয়াং স্টার ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে
করপাটিকে হারিয়ে ফুলমুড়ির শিরোপা জয়

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ছাতিয়ানী ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল খেলায় ফুলমুড়ি ফুটবল দল ২-১ গোলে করপাটি ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে করপাটি ফুটবল দল রানার্সআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে।

জমজমাট এ ফাইনাল ম্যাচ উপভোগ করতে মাঠে দর্শকদের উপচেপড়া ভিড় জমে। দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে পুরো খেলার মাঠ। দুই দলের খেলোয়াড়দের নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা দর্শকদের মাঝে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস সৃষ্টি করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলা সেক্রেটারি জনাব মোহাম্মদ বেলাল হোসাইন। সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক জনাব মো. মাসুদ আলম পণ্ডিত।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন সমাজসেবক কফিল উদ্দিন মোল্লা, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ,
মুন্সিরহাট ইউনিয়ন জামায়াত সেক্রেটারি সাখাওয়াত হোসেন শামীম,
এমরান হোসেন ভুইয়া মাসুদ,
শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মুন্সিরহাট ইউনিয়ন,
মো. ওমর ফারুক পণ্ডিত ব্যাংকার, বাংলাদেশ ইসলামী ব্যাংক,জনাব মহিন মোল্লা, ৩নং ওয়ার্ডের মেম্বার, মো. নাছির উদ্দিন পণ্ডিত,
সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩নং ওয়ার্ড, অ্যাডভোকেট সাইফুদ্দিন মজুমদার , হাফেজ মর্তুজা বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক, সাংবাধিক মাসুম বিশিষ্ট ব্যবসায়ী, মো. নজির আহমেদ, সরকারি চাকরিজীবী, মো. মাওলানা লোকমান, বিশিষ্ট সমাজসেবক,মাহবুবুল হক পণ্ডিত, বিশিষ্ট ব্যবসায়ী, চৌদ্দগ্রাম বাজার,মো. নাছির মজুমদার, শাহাদাত মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী মো. হক সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, চৌদ্দগ্রাম বাজার।

আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং এলাকার মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights