শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সাদুল্যাপুরে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান, নারী গ্রেফতার নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন গাইবান্ধায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা। নড়াইলের ঐতিহাসিক বাঁধাঘাটে পর্যটনকেন্দ্র দখলের অভিযোগ, শিবলিঙ্গ স্থাপন নিয়ে স্থানীয়দের উদ্বেগ চৌদ্দগ্রাম জগন্নাথদীঘি ইউনিয়নে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন শ্রীবরদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রাম তারাশাইলে জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত। রাজশাহীর তানোরে ধানক্ষেতে ঝলসানো মরদেহ উদ্ধার। মোল্লাহাটে গানের অনুষ্ঠানে জুয়ার আসরের অভিযোগ, দুই সাংবাদিকের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
জনগণের দ্বারে দ্বারে উন্নয়নের প্রত্যাশা: নাগরপুর গয়হাটা চেয়ারম্যান পদপ্রার্থী জাকির তালুকদারের গণসংযোগ
/ ৬৭ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৭:২১ পূর্বাহ্ন

জনগণের দ্বারে দ্বারে উন্নয়নের প্রত্যাশা: নাগরপুর গয়হাটা চেয়ারম্যান পদপ্রার্থী জাকির তালুকদারের গণসংযোগ
রামকৃষ্ণ সাহা রামা, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ৩নং গয়হাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাকির তালুকদার গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এরই ধারাবাহিকতায় গত ৪ নভেম্বর (বুধবার) সন্ধ্যা ৮টায় তিনি বনগ্রাম উত্তরপাড়া ও বনগ্রাম বাজারে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন।
এ সময় সাধারণ মানুষের মাঝে অভূতপূর্ব উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্থানীয় ভোটার ও সর্বস্তরের জনগণ তাদের প্রিয় প্রার্থীকে বরণ করে নেন এবং স্বতঃস্ফূর্তভাবে তার প্রতি সমর্থনের ঘোষণা দেন।
গণসংযোগকালে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির তালুকদার সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি কথায় নয়, কাজে বিশ্বাসী। আমার বাবা মরহুম কাসেম তালুকদার সারাজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। আমিও আমার বাবার আদর্শ বুকে ধারণ করে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।”
তিনি আরও প্রতিশ্রুতি দিয়ে বলেন, “নির্বাচিত হলে গয়হাটা ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং অবহেলিত এই জনপদের কাঙ্ক্ষিত উন্নয়নই আমার মূল লক্ষ্য। আপনাদের ভালোবাসা ও দোয়া নিয়ে আমি শেষ পর্যন্ত আপনাদের পাশে থাকতে চাই।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights