
৫ নভেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ে শিশু-কিশোরদের খেলাধুলা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধনঃ
আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার।
নতুন কুঁড়ি উদ্বোধন
উপলক্ষে ঠাকুরগাঁও জেলায় বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছ।
খুলনা থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় দেশের সকল জেলার সঙ্গে ঠাকুরগাঁও জেলাও ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে নিজ জেলায় উদ্বোধনী কার্যক্রমে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের নবনিযুক্ত মাননীয় সংসদ সদস্য জনাব মির্জা ফয়সল আমিন।
জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রফিকুল হক,
এসপি জনাব মোঃ বেলাল হোসেন
সহ বিভিন্ন স্তরের কর্মকড়তা কর্মচারী,রাজনৈতিক ও সামাজিক, সাংবাদিক বৃন্দ।
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, তাদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং একটি সুস্থ, মেধাবী ও প্রাণবন্ত প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





