শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সাদুল্যাপুরে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান, নারী গ্রেফতার নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন গাইবান্ধায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা। নড়াইলের ঐতিহাসিক বাঁধাঘাটে পর্যটনকেন্দ্র দখলের অভিযোগ, শিবলিঙ্গ স্থাপন নিয়ে স্থানীয়দের উদ্বেগ চৌদ্দগ্রাম জগন্নাথদীঘি ইউনিয়নে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন শ্রীবরদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রাম তারাশাইলে জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত। রাজশাহীর তানোরে ধানক্ষেতে ঝলসানো মরদেহ উদ্ধার। মোল্লাহাটে গানের অনুষ্ঠানে জুয়ার আসরের অভিযোগ, দুই সাংবাদিকের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে ঈদগাঁও উপজেলা বিএনপি পরিবার
/ ৩ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৯:৫১ পূর্বাহ্ন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে ঈদগাঁও উপজেলা বিএনপি পরিবার

কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজারের ঈদগাঁওয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও র‍্যালি করেছে ঈদগাঁও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠন।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় ঈদগাঁও উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি র‍্যালি বের করা হয়। এতে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে জাতীয় ঐক্য, গণতন্ত্র এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এতে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আব্দু শুক্কুর, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার আব্দুল কাদের, ঈদগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আবু ছিদ্দিক, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির কোম্পানি, জালালাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম, পোকখালী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. ইসমাইল।

এছাড়া বিএনপি নেতা হামিদুল হক, ঈদগাঁও উপজেলা যুবদল আহ্বায়ক কামাল হোসাইন মেম্বার, সদস্য সচিব বেলাল উদ্দিন বেলাল, উপজেলা শ্রমিক দল সভাপতি হেলাল কোম্পানি, সাধারণ সম্পাদক শফিউল আলম তাজ, উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি জিয়াউল হক জিয়া, পোকখালী ইউনিয়ন যুবদল সভাপতি মেম্বার আযম খাঁ, উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক সেলিনা আক্তার, জালালাবাদ ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক তানিয়া সুলতানা সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ বদিউল আলম বদি। অনুষ্ঠান সঞ্চালনা করেন আনিসুর রহমান।

মোঃ রেজাউল করিম
কক্সবাজার

০১৮৩৫-৪১০১২৫, ০১৫৫৮-৪৩৪২২৮

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights