
“জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” উপলক্ষে গুণবতী ডিগ্রী কলেজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত।
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : আজ ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব সংহতি দিবস উপলক্ষে চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ডিগ্রী কলেজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গুণবতী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল হুদা ভূইয়া মানিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ও চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. মঞ্জুর আহমেদ সাকি , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য সাবেক সহকারী অধ্যাপক আব্দুল লতিফ , গুণবতী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলি হোসেন পন্ঠিত , আব্দুল জলিল, অত্র কলেজের গভর্নিং বডির হিতোসী সদস্য জাফর আহমেদ শিপন।
এতে আরও উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী আহসান উল্লাহ ও সাবেক ছাত্রনেতা আবুল হোসেন।





