
তালামীযে ইসলামিয়া লামাকাজী ইউনিয়ন শাখার উদ্যোগে শাহাব উদ্দিনকে সংবর্ধনা অনুষ্ঠিত।
আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধি
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ১নং লামাকাজী ইউনিয়ন শাখার আওতাধীন পরগনা বাজার আঞ্চলিক শাখার সাবেক সভাপতি জনাব শাহাব উদ্দিন-এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। লামাকাজী ইউনিয়ন শাখার পক্ষ থেকে তাঁকে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামাকাজী ইউনিয়ন শাখার সভাপতি মো. আশরাফ হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্বনাথ উত্তর উপজেলার সহ-অফিস সম্পাদক আলা উদ্দিন, পরগনা বাজার আঞ্চলিক শাখার সভাপতি আব্দুল কাদির, রাজাপুর আঞ্চলিক শাখার সাবেক সভাপতি জিয়াউল হক্ব, এবং সভাপতি ফাহিম আহমদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা সংগঠনের পক্ষে জনাব শাহাব উদ্দিনের বিগত দিনের সাংগঠনিক কার্যক্রমের প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ জীবনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।





