রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সাদুল্যাপুরে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান, নারী গ্রেফতার নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন গাইবান্ধায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা। নড়াইলের ঐতিহাসিক বাঁধাঘাটে পর্যটনকেন্দ্র দখলের অভিযোগ, শিবলিঙ্গ স্থাপন নিয়ে স্থানীয়দের উদ্বেগ চৌদ্দগ্রাম জগন্নাথদীঘি ইউনিয়নে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন শ্রীবরদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রাম তারাশাইলে জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত। রাজশাহীর তানোরে ধানক্ষেতে ঝলসানো মরদেহ উদ্ধার। মোল্লাহাটে গানের অনুষ্ঠানে জুয়ার আসরের অভিযোগ, দুই সাংবাদিকের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
‎বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ‎ ‎
/ ৩৫ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৫:২৬ পূর্বাহ্ন

‎বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
‎
‎
‎মোঃ হাবিবুর রহমান বেলকুচি সিরাজগঞ্জ
‎
‎ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজে আলোচনা সভা দোয়া মাহফিল ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
‎
‎শনিবার (৭ নভেম্বর) কলেজের আয়োজনে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে দিবসটির তাৎপর্য ও ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সদস্য ও বেলকুচি পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন শামীম।
‎
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাসরিন আহমেদ।
‎
‎আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব, জাতীয় ঐক্য, সংহতি ও গণতান্ত্রিক মূল্যবোধের তাৎপর্য তুলে ধরেন। তাঁরা বলেন, দেশের ইতিহাসে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিবসের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ থেকে জাতীয় ঐক্য, দেশপ্রেম ও পারস্পরিক সম্প্রীতির শিক্ষা গ্রহণ করা প্রয়োজন।
‎
‎বক্তারা শিক্ষার্থীদের দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার পাশাপাশি সুশিক্ষা, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
‎
‎এ সময় কলেজের মার্কেটিং বিভাগের সিনিয়র সহকারী অধ্যাপক উত্তম কুমার সাহা-সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
‎
‎আলোচনা সভা ও দিবসের বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights