
সিলেট হেড অফিসে ‘মোহন’স এডুকেশন’-এর মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত।
আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধি
‘মোহন’s এডুকেশন’-এর উদ্যোগে আয়োজিত ‘মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা ২০২৬’ অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সিলেট হেড অফিসে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালীন পুরো কেন্দ্র পরিদর্শন ও সার্বিক কার্যক্রম তদারকি করেন ‘মোহন’s এডুকেশন’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিহির মোহন। এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেট ব্রাঞ্চের জিএম আজাদ মিয়া, বিশ্বনাথ ব্রাঞ্চের হেড আল আমিন সুমন আহমদ এবং এডমিন অফিসার তারমিনা বেগম মৌ।
কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং তাদের সুপ্ত প্রতিভার সঠিক মূল্যায়নের লক্ষ্যেই এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ দেন এবং প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।





