
ইসলামি ছাত্র সংস্থার বৃত্তি পরীক্ষা সম্পন্ন
আল আমিন সুমন আহমদ সিলেট প্রতিনিধি
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ইসলামি ছাত্র সংস্থার বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার দাশ, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ লুৎফর রহমান এবং দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ মোঃ আরব খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামি ছাত্র সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা মোহা. লুৎফুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা লুৎফুর রহমান গোয়াহরী, মাওলানা আহমদ আলী হেলালী ও মাওলানা আবুল বশর মোহাম্মদ ফারুক।
এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সভাপতিবৃন্দ— মোহাম্মদ আলতাফ হোসেন, মাওলানা হাবিবুর রহমান, মোঃ জামাল উদ্দিন, মাওলানা হেলাল আহমদ, মোঃ আলতাফুর রহমান, শফিক আহমদ-পিয়ার (মেম্বার), মোঃ আজিজুর ইসলাম, সাবেক সভাপতি মোঃ আজাদুল ইসলাম এবং সাবেক সহ-সভাপতি ও ফ্রান্স প্রবাসী সাজিদুল ইসলাম রজলু।
সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন সংস্থার বর্তমান সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ সাইদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সৈয়দ মিসবাউল হক। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে কেন্দ্র পরিদর্শন ও সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন।





