মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
কোটালীপাড়ার ঐতিহ্য বাহী বড়দল সার্বজনীন শ্রী শ্রী মা গঙ্গা মন্দিরের আলোচনাসভা বিপদের দিনেও যিনি আগলে রেখেছেন দলকে: পুটখালী বিএনপির কান্ডারি মফিজুর রহমানের সংগ্রামের গল্প চাঁদপুরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা পেল ‘বিকল্প কেন্দ্রীয় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি’ তৃতীয় আঞ্চলিক কাব ক্যাম্পুরী ২০২৬ এর সমাপনী অনুষ্ঠানঃ সোনারগাঁয়ের জগনাদী গ্রামে উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী কালীপূজা, সম্প্রীতির বন্ধনে একাকার হিন্দু-মুসলিম গয়হাটায় ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত, প্রধান অতিথি গয়হাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী জাকির তালুকদার গাইবান্ধা রেড ক্রিসেন্ট ইউনিটের নতুন কমিটি গঠন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৭ জন মেজর আখতারের মিথ্যা অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তেজনা, বিএনপির সংবাদ সম্মেলন। চৌদ্দগ্রামের গুণবতী ডিগ্রী কলেজে A+ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত। রংপুরের মিঠাপুকুরে চাঞ্চল্যকর জালিয়াতি ও প্রতারণা হাফেজা হতে এসে বাল্যবিয়ে ও জালিয়াতির শিকার কিশোরী, স্ট্যাম্পে সই নিয়ে ২ লাখ টাকা দাবির অভিযোগ প্রতারক চক্রের বিরুদ্ধে!
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
চাঁদপুরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা পেল ‘বিকল্প কেন্দ্রীয় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি’
/ ৬ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৭:১৪ পূর্বাহ্ন

চাঁদপুরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা পেল ‘বিকল্প কেন্দ্রীয় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি’

ইয়াছির আরাফাত, স্টাফ রিপোর্টারঃ-

৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে চাঁদপুরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে সম্মাননা অর্জন করেছে ফরিদগঞ্জ উপজেলার ‘বিকল্প কেন্দ্রীয় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ’। সমবায় কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সমিতিটিকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) চাঁদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

সমিতিটি ২০২৫ সমবায় বর্ষে ‘অডিট ফি ও সিডিএফ’ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করে। ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজার এলাকায় অবস্থিত সমিতিটি ২০২৩ সালের ৯ অক্টোবর নিবন্ধিত হয়। সমিতিটির নিবন্ধন নম্বর ১৩৩।

এ অর্জনে সমিতির সম্পাদক মো. নাছির উদ্দিন ও অর্থ সম্পাদক মো. খালেদ হোসেন খান সন্তোষ প্রকাশ করেন। তাঁরা জানান, সমিতির সদস্যদের আন্তরিক সহযোগিতা, নিষ্ঠা ও সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

জেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জেলা সমবায় কর্মকর্তা এবং ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন কমিটির সভাপতি মো. শাহাব উদ্দিন স্বাক্ষরিত সম্মাননা সনদ ও স্মারক সমিতির প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।

এ অর্জনে সমিতির সদস্য ও সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ-উৎসাহের সৃষ্টি হয়েছে। ভবিষ্যতেও সমবায়ের মাধ্যমে সঞ্চয় বৃদ্ধি, আর্থিক সহযোগিতা সম্প্রসারণ এবং সদস্যদের আর্থসামাজিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন সমিতির সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights