
তৃতীয় আঞ্চলিক কাব ক্যাম্পুরী ২০২৬ এর সমাপনী অনুষ্ঠানঃ
আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার।
৮ নভেম্বর ২০২৬
ক্যাম্প “নীল আকাশ, সবুজ বন, স্কাউটিংয়ে গড়ি জীবন”—এই প্রতিপাদ্যকে ধারণ করে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের উদ্যোগে আয়োজিত তৃতীয় আঞ্চলিক কাব ক্যাম্পুরী ২০২৬-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুর গাঁও জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রফিকুল হক সহ বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ।
দিনব্যাপী স্কাউটিং কার্যক্রমের মধ্য দিয়ে শিশু-কিশোরদের শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত কাজ ও মানবিক মূল্যবোধ বিকাশের যে অনুশীলন, তার আনন্দঘন সমাপ্তি ঘটে গ্র্যান্ড ক্যাম্প ফায়ার ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। অংশগ্রহণকারী কাব সদস্যদের প্রাণবন্ত পরিবেশনা অনুষ্ঠানকে আরও বর্ণিল করে তোলে।
সুস্থ, শৃঙ্খলাবোধসম্পন্ন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ আগামী প্রজন্ম গড়ে তুলতে স্কাউটিং কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।





