বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চিলমারীতে “ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি” সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত ধামইরহাটে চৌঘাট-কাজল গ্রাম মাদ্রাসার ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ রুহুল আমিন পলাশবাড়ীতে ইউপি নির্বাচন ঘিরে বিএনপির প্রস্তুতি, দুই ইউনিয়নে প্রার্থী ঘোষণা চিকিৎসাসেবা বঞ্চিত রোগীরা, তালাবদ্ধ ২১ কোটি টাকার যন্ত্রপাতি দেখতে হাসপাতালে দুদক। লাইসেন্স-নিবন্ধন ছাড়াই চলছিল ডেন্টাল চিকিৎসা! পূর্বধলায় প্রতিষ্ঠান মালিককে ২ লাখ টাকা জরিমানা ভালোবাসা দিয়েই নির্বাচন করতে চান মেয়র প্রার্থী জাকির হোসেন( জাকির) চিকিৎসাসেবা বঞ্চিত রোগীরা, তালাবদ্ধ ২১ কোটি টাকার যন্ত্রপাতি দেখতে হাসপাতালে দুদক। পাবনার প্রবীণ সাংবাদিক শফিউল আলম দুলাল আর নেই ঈদগাঁওয়ে ইউএনওর ভ্রাম্যমাণ আদালত, জরিমানা আদায় কেউ সন্তানের জীবন বাঁচাতে, কেউ চোখের আলো ফেরাতে—পাশে দাঁড়ালেন ‘মানবিক ডিসি’ জাহিদ।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
গাইবান্ধার রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক, সেবার মান ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বারোপ
/ ২৮ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

গাইবান্ধার রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক, সেবার মান ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বারোপ
গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
গাইবান্ধা সদর উপজেলার ৬ নম্বর
রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের সার্বিক প্রশাসনিক কার্যক্রম, আর্থিক ব্যবস্থাপনা ও চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোঃ মনিরুজ্জামান।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম, হোল্ডিং ট্যাক্স আদায়, আয়-ব্যয়ের হিসাব, বিভিন্ন রেজিস্টার ও দাপ্তরিক নথিপত্র সংরক্ষণের বিষয়গুলো খতিয়ে দেখেন। পাশাপাশি ইউনিয়ন পরিষদের মাধ্যমে গৃহীত ও বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং কাজের মান সম্পর্কেও খোঁজখবর নেন।

এ সময় তিনি ইউনিয়ন পরিষদের সচিবের কাছে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা, প্রয়োজনীয় নথিপত্র হালনাগাদ রাখা, রেজিস্টার বহি যথাযথভাবে সংরক্ষণ এবং সরকারি নির্দেশনা অনুসারে নাগরিক সেবা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত জানতে চান।

বিশেষ করে ইউনিয়ন পরিষদের রাজস্ব আয়ের অন্যতম উৎস হোল্ডিং ট্যাক্স আদায়ের ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক। এ বিষয়ে পরিষদের চেয়ারম্যান মোঃ মোসাব্বীর হোসেন ও ইউনিয়ন পরিষদের সচিবকে নিয়মিত ও কার্যকরভাবে ট্যাক্স আদায়ের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন এবং পরিদর্শন বহিতে বিভিন্ন দিক নির্দেশনা লিখিত ভাবে লিপিবদ্ধ করেন।
পরিদর্শনের একপর্যায়ে গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গেও কথা বলেন জেলা প্রশাসক। জন্মনিবন্ধনের প্রয়োজনীয়তা, নিবন্ধন কার্যক্রমে তাদের ভূমিকা এবং দায়িত্ব যথাযথভাবে পালন করা হচ্ছে কি না, সে বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। এ সময় তিনি জন্মনিবন্ধনসহ জনসাধারণের প্রয়োজনীয় নাগরিক সেবা প্রদানে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ও সচেতন থাকার বিষয়ে গুরুত্ব দেন।
পরিদর্শনকালে গাইবান্ধা সদর উপজেলা ভূমি কর্মকর্তা (সহকারী কমিশনার ভূমি)সহ ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights