বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চিলমারীতে “ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি” সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত ধামইরহাটে চৌঘাট-কাজল গ্রাম মাদ্রাসার ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ রুহুল আমিন পলাশবাড়ীতে ইউপি নির্বাচন ঘিরে বিএনপির প্রস্তুতি, দুই ইউনিয়নে প্রার্থী ঘোষণা চিকিৎসাসেবা বঞ্চিত রোগীরা, তালাবদ্ধ ২১ কোটি টাকার যন্ত্রপাতি দেখতে হাসপাতালে দুদক। লাইসেন্স-নিবন্ধন ছাড়াই চলছিল ডেন্টাল চিকিৎসা! পূর্বধলায় প্রতিষ্ঠান মালিককে ২ লাখ টাকা জরিমানা ভালোবাসা দিয়েই নির্বাচন করতে চান মেয়র প্রার্থী জাকির হোসেন( জাকির) চিকিৎসাসেবা বঞ্চিত রোগীরা, তালাবদ্ধ ২১ কোটি টাকার যন্ত্রপাতি দেখতে হাসপাতালে দুদক। পাবনার প্রবীণ সাংবাদিক শফিউল আলম দুলাল আর নেই ঈদগাঁওয়ে ইউএনওর ভ্রাম্যমাণ আদালত, জরিমানা আদায় কেউ সন্তানের জীবন বাঁচাতে, কেউ চোখের আলো ফেরাতে—পাশে দাঁড়ালেন ‘মানবিক ডিসি’ জাহিদ।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
দিনাজপুর জেলা জামায়াতের নতুন আমীর ড. এনামুল হকের শপথ গ্রহণ সম্পন্ন নেতাকর্মীদের শপথের অঙ্গীকার অনুযায়ী দায়িত্ব পালনের আহ্বান মাওলানা আবদুল হালিমের দিনাজপুর | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
/ ৭ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৭:১৩ পূর্বাহ্ন

দিনাজপুর জেলা জামায়াতের নতুন আমীর ড. এনামুল হকের শপথ গ্রহণ সম্পন্ন

নেতাকর্মীদের শপথের অঙ্গীকার অনুযায়ী দায়িত্ব পালনের আহ্বান মাওলানা আবদুল হালিমের
দিনাজপুর | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

দিনাজপুর প্রতিনিধি ফিরোজ সরকার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনাজপুর জেলা শাখার ২০২৭-২০২৮ মেয়াদের নবনির্বাচিত আমীর হিসেবে শপথ গ্রহণ করেছেন মুহাদ্দিস ড. এনামুল হক। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে দিনাজপুর জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁর শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম বলেন, জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের শপথের অঙ্গীকার অনুযায়ী নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। নবনির্বাচিত জেলা আমীরকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সংগঠনের সর্বস্তরের জনশক্তির সর্বাত্মক সহযোগিতা করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান চ্যালেঞ্জপূর্ণ সময়ে মুহাদ্দিস ড. এনামুল হকের ওপর গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব অর্পিত হয়েছে। অতীতে দীর্ঘ ১৭ বছর দিনাজপুর জেলা জামায়াত যেভাবে আন্দোলন-সংগ্রাম চালিয়ে এসেছে, বর্তমান সময়েও সংগঠনের প্রতিটি পর্যায়ের নেতাকর্মীদের সজাগ, ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে সবাইকে শপথের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
দলীয় সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর ২০২৬ দিনাজপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে পুরুষ ও নারী রুকনদের ভোটে মুহাদ্দিস ড. এনামুল হক জেলা আমীর নির্বাচিত হন।

পরবর্তী সময়ে ৪ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে দলের আমীর ডা. শফিকুর রহমান ২০২৭-২০২৮ মেয়াদের জন্য সারা দেশের ৭৭টি জেলা ও মহানগর শাখার নির্বাচিত আমীরদের নাম ঘোষণা করেন। ঘোষিত তালিকায় দিনাজপুর জেলা আমীর হিসেবে মুহাদ্দিস ড. এনামুল হকের নাম অন্তর্ভুক্ত ছিল।
শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ফকিহ মাওলানা আবদুল হাকিম ও মো. আনোয়ারুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমীর মো. আফতাব উদ্দিন মোল্লা, পঞ্চগড় জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন এবং ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর মো. আলমগীর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও দিনাজপুর শহর সভাপতি মাসুদ রানা, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি রেজোয়ানুল হক, দিনাজপুর জেলা উত্তর শাখার সভাপতি সোহানুর রহমান সুমন এবং দিনাজপুর জেলা দক্ষিণ শাখার সভাপতি আবুল কালাম আজাদসহ জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights