
চৌদ্দগ্রাম ফুলের নওড়ী-হুগলি দিঘির পাড়ের বাঁশ ও কাঠের ব্রিজ নির্মাণে বিএনপির আর্থিক অনুদান।
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের ফুলের নওড়ী ও নাঙ্গলকোট উপজেলার ডালুয়া ইউনিয়নের হুগলি দিঘির পাড়ের স্কুল-কলেজের ছাত্রছাত্রী ও সাধারণ জনগণের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশার কথা চিন্তা করে ফুলের নওড়ী ও হুগলি দিঘির পাড়ের যুব সমাজের উদ্যোগে বাঁশ দিয়ে কাঠের ব্রিজ নির্মাণের কাজ চলছে।
এই মহতী উদ্যোগে স্বাগত জানিয়া সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রবাসী ও দেশের নেতাকর্মীরা ব্রিজের কাজে সহযোগিতা হিসেবে নগদ ৩১ হাজার টাকার আর্থিক উপহার প্রদান করেন।
১০ নভেম্বর, রোজ মঙ্গলবার, বিকেল ৪ টায় এই সহযোগিতার অর্থ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুণবতী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব আব্দুল জলিল, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন ভূইয়া, বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ হানিফ ভূইয়া, বিএনপি সহ-সভাপতি নেতা মীরু, সহ-সভাপতি হাজী স্বপন, সাবেক বিএনপি সাংগঠনিক সম্পাদক শামীম চৌধুরী, সাবেক ইউনিয়ন যুবদল নেতা ডা. সামছুল হক চৌধুরী, যুবদল নেতা জোবায়রুল ইসলাম পলাশ, ইউনিয়ন যুবদল সদস্য সচিব ইউসুফ হোসেন আরিফ জিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইস্রাফিল হোসেন সুজন, গুণবতী ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব মোঃ ফাহাদ সহ গুণবতী ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় নেতারা এই কাজে আর্থিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন ইউকে প্রবাসী জনাব আলাউদ্দিন হোসাইনি, কাতার প্রবাসী ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান সুমন চৌধুরী, কুয়েত প্রবাসী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক গাজী আব্দুল জলিল সুমন, পর্তুগাল প্রবাসী তিতুমীর কলেজ ছাত্রদল নেতা মোঃ আরিফ হোসেন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান মিনার, প্রবাসী বিএনপি নেতা মোঃ শাহ জালাল চৌধুরী, জসিম উদ্দিন ভূইয়া সহ সকলকে।





