বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চিলমারীতে “ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি” সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত ধামইরহাটে চৌঘাট-কাজল গ্রাম মাদ্রাসার ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ রুহুল আমিন পলাশবাড়ীতে ইউপি নির্বাচন ঘিরে বিএনপির প্রস্তুতি, দুই ইউনিয়নে প্রার্থী ঘোষণা চিকিৎসাসেবা বঞ্চিত রোগীরা, তালাবদ্ধ ২১ কোটি টাকার যন্ত্রপাতি দেখতে হাসপাতালে দুদক। লাইসেন্স-নিবন্ধন ছাড়াই চলছিল ডেন্টাল চিকিৎসা! পূর্বধলায় প্রতিষ্ঠান মালিককে ২ লাখ টাকা জরিমানা ভালোবাসা দিয়েই নির্বাচন করতে চান মেয়র প্রার্থী জাকির হোসেন( জাকির) চিকিৎসাসেবা বঞ্চিত রোগীরা, তালাবদ্ধ ২১ কোটি টাকার যন্ত্রপাতি দেখতে হাসপাতালে দুদক। পাবনার প্রবীণ সাংবাদিক শফিউল আলম দুলাল আর নেই ঈদগাঁওয়ে ইউএনওর ভ্রাম্যমাণ আদালত, জরিমানা আদায় কেউ সন্তানের জীবন বাঁচাতে, কেউ চোখের আলো ফেরাতে—পাশে দাঁড়ালেন ‘মানবিক ডিসি’ জাহিদ।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ঠাকুর গাঁও ডিসি অফিস থেকে হরিপুর, হরিপুর থেকে রাণীশংকৈল! বিতর্কিত শহিদুলের বদলি নিয়ে সমালোচনার ঝড়ঃ
/ ৩২ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৭:০৭ পূর্বাহ্ন

ঠাকুর গাঁও ডিসি অফিস থেকে হরিপুর,
হরিপুর থেকে রাণীশংকৈল! বিতর্কিত শহিদুলের বদলি নিয়ে সমালোচনার ঝড়ঃ

আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার।

১০ নভেম্বর ২০২৬ইং তারিখে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার আসামি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক শহিদুল ইসলামকে রাণীশংকৈল উপজেলায় বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে অতীতে দুর্নীতি, অনিয়ম, সাধারণ মানুষকে হয়রানি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। নতুন কর্মস্থলে তার বদলির খবরে স্থানীয় মানুষের মধ্যে উদ্বেগ ও আলোচনা-সমালচনা তৈরি হয়েছে।
গত ৩ নভেম্বর ঠাকুরগাঁও জেলা প্রশাসক স্বাক্ষরিত এক আদেশে তাকে রাণীশংকৈল উপজেলায় বদলি করা হয়। তবে যার বিরুদ্ধে অতীতে বিভিন্ন অভিযোগ উঠেছে এবং দুর্নীতির মামলাও বিচারাধীন, তাকে নতুন কর্মস্থলে পদায়ন করায় প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।
স্থানীয়রা বলছেন, অতীতের মতো নতুন কর্মস্থলেও সাধারণ সেবাগ্রহীতাদের হয়রানি ও ভোগান্তির শিকার হতে পারে। তাদের মতে, সরকারি দপ্তরে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করাই কর্মচারীদের অন্যতম দায়িত্ব। তাই কোনো কর্মচারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকলে নতুন কর্মস্থলে দায়িত্ব দেওয়ার আগে সেসব অভিযোগ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা প্রয়োজন।
দুদক ও আদালত থেকে জানা গেছে, শহিদুল ইসলাম ও তার স্ত্রী মোছা. কামরুন নাহারের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুদক। শহিদুল ইসলামের বিরুদ্ধে ২০২৩ সালের ১৯ অক্টোবর দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁওয়ে মামলা নম্বর ০৩/২০২৩ দায়ের করা হয়। পরে তাঁর স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধে ২০২৪ সালের ১ অক্টোবর মামলা নম্বর ০৬/২০২৪ দায়ের করা হয়।
মামলার কার্যক্রম চলাকালে শহিদুল ইসলাম ২০২৪ সালের ৩ জানুয়ারি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন (নম্বর ৩১০/২০২৪) দায়ের করেন। পরে ১৬ জানুয়ারি হাইকোর্ট মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন। একইভাবে তার স্ত্রীও মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন। ফলে পৃথক দুটি মামলার তদন্ত কার্যক্রম স্থগিত রয়েছে। তবে মামলাগুলোতে এখনো কোনো চূড়ান্ত বিচারিক সিদ্ধান্ত হয়নি।
এদিকে শহিদুল ইসলামকে নিয়ে এর আগেও একাধিকবার সংবাদ প্রকাশ করেছে দেশের জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্ট। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুদকের মামলা এবং মামলার তদন্তের অগ্রগতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বিষয়টি উঠে এসেছে। বিশেষ করে ২০২৬ সালের ১৭ জুলাই ঢাকা পোস্টে প্রকাশিত ‘স্বামী-স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, দীর্ঘদিনেও শেষ হয়নি তদন্ত’ শীর্ষক প্রতিবেদনে শহিদুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে দায়ের করা পৃথক মামলার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। এর আগে ২০২০ সালেও তার সম্পদ ও বাড়ি নির্মাণ নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
রাণীশংকৈলের স্থানীয় সাংবাদিক মোরাবক আলী, আকতারুল হক প্রধান,নাজমুল হোসেন ও জাহাঙ্গীর আলম বলেন, সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নিয়ে একসময় রাণীশংকৈলবাসীকে মিছিল, মিটিং, অভিযোগ ও মামলা-হামলার মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। আবারও এ উপজেলায় একই ধরনের অভিযোগে আলোচিত কোনো কর্মচারী দায়িত্ব নিতে এলে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হতে পারে। যার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ ও দুদকের মামলা রয়েছে, তাকে নতুন কর্মস্থলে পদায়নের আগে বিষয়গুলো বিবেচনা করা উচিত।
এ বিষয়ে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান বলেন, শহিদুলের বিষয়টি আমি শুনেছি। এ ধরনের কর্মচারী অফিসে থাকলে চাকরি করা কঠিন হয়ে পড়বে। তবে বিষয়টি জেলা প্রশাসক স্যারকে আপনাদের মাধ্যমে জানালে ভালো হবে।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, শহিদুল ইসলামের বিরুদ্ধে কোনো অভিযোগ বা মামলা থাকলে, সেটি সংশ্লিষ্ট নথিপত্রের ভিত্তিতে যাচাই করা হবে। তার বদলির আদেশটি প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেওয়া হয়েছে। তবে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তথ্য খতিয়ে দেখা হবে। সরকারি দপ্তরে সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights