বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চিলমারীতে “ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি” সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত ধামইরহাটে চৌঘাট-কাজল গ্রাম মাদ্রাসার ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ রুহুল আমিন পলাশবাড়ীতে ইউপি নির্বাচন ঘিরে বিএনপির প্রস্তুতি, দুই ইউনিয়নে প্রার্থী ঘোষণা চিকিৎসাসেবা বঞ্চিত রোগীরা, তালাবদ্ধ ২১ কোটি টাকার যন্ত্রপাতি দেখতে হাসপাতালে দুদক। লাইসেন্স-নিবন্ধন ছাড়াই চলছিল ডেন্টাল চিকিৎসা! পূর্বধলায় প্রতিষ্ঠান মালিককে ২ লাখ টাকা জরিমানা ভালোবাসা দিয়েই নির্বাচন করতে চান মেয়র প্রার্থী জাকির হোসেন( জাকির) চিকিৎসাসেবা বঞ্চিত রোগীরা, তালাবদ্ধ ২১ কোটি টাকার যন্ত্রপাতি দেখতে হাসপাতালে দুদক। পাবনার প্রবীণ সাংবাদিক শফিউল আলম দুলাল আর নেই ঈদগাঁওয়ে ইউএনওর ভ্রাম্যমাণ আদালত, জরিমানা আদায় কেউ সন্তানের জীবন বাঁচাতে, কেউ চোখের আলো ফেরাতে—পাশে দাঁড়ালেন ‘মানবিক ডিসি’ জাহিদ।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ভাইরাল ভিডিওতে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে হুমকি ও চাঁদাবাজির অভিযোগে কিশোর গ্যাং লিডার ‘বুলেট’ নোয়াখালী থেকে গ্রেপ্তার।
/ ১১ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৩:১৯ পূর্বাহ্ন

ভাইরাল ভিডিওতে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে হুমকি ও চাঁদাবাজির অভিযোগে কিশোর গ্যাং লিডার ‘বুলেট’ নোয়াখালী থেকে গ্রেপ্তার।

নিজ্জ্বল সাহা
ষ্টাফ রিপোর্টার।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক ব্যক্তিকে সামনে সারিবদ্ধভাবে রাখা একাধিক দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে অপর এক ব্যক্তিকে ভয়ভীতি ও হুমকি দিতে দেখা যায়। ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে বিষয়টি চট্টগ্রাম জেলা পুলিশের নজরে আসে। ভিডিওতে অস্ত্র প্রদর্শনকারী ব্যক্তির পরিচয়, প্রদর্শিত অস্ত্রের উৎস এবং তার অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য সংগ্রহে নামে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে গত ৯ নভেম্বর ২০২৬ তারিখে নোয়াখালীর কবিরহাট থেকে ভিডিওতে অস্ত্র প্রদর্শনকারী হিসেবে শনাক্ত মোঃ হৃদয় আহম্মেদ শাওন ওরফে ‘বুলেট’ কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শাওন চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরীবুল্লাহ পাড়ার মোঃ বাদশা মিয়ার ছেলে। সে এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্বদানকারী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারের পর ভাইরাল ভিডিওতে প্রদর্শিত আগ্নেয়াস্ত্রগুলোর বিষয়ে জিজ্ঞাসাবাদে সে জানায়, ভিডিওতে প্রদর্শিত অস্ত্রগুলো রাউজানের নোয়াপাড়া এলাকার কামাল নামের এক ব্যক্তির। গত ৩০ অক্টোবর ২০২৫ তারিখে র‌্যাব ওই কামালকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করে। পরবর্তী সময়ে জেলা পুলিশের বিভিন্ন অভিযানেও সংশ্লিষ্ট অস্ত্রভান্ডার থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওন আরও জানায়, সে বিভিন্ন সময়ে মোবাইল ফোনে আগ্নেয়াস্ত্রের ছবি ও ভিডিও ধারণের পাশাপাশি হুমকিমূলক কথোপকথন অডিও আকারে রেকর্ড করত। পরবর্তীতে এসব ছবি, ভিডিও ও অডিও ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশের হুমকি এবং চাঁদা দাবি করত। অর্থাৎ, সরাসরি আগ্নেয়াস্ত্র ব্যবহার না করেও অস্ত্রের ছবি-ভিডিও ও হুমকিমূলক অডিওকে আতঙ্ক সৃষ্টি এবং চাঁদাবাজির হাতিয়ার হিসেবে ব্যবহার করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত শাওনের বিরুদ্ধে রাউজান থানায় দস্যুতা ও ডাকাতির প্রস্তুতিসংক্রান্ত দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় দুটি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য অপরাধ, আগ্নেয়াস্ত্রের উৎস এবং চাঁদাবাজির সঙ্গে জড়িত সহযোগীদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

অস্ত্রের সরাসরি ব্যবহার ছাড়াও ছবি, ভিডিও ও হুমকিমূলক বার্তার মাধ্যমে সাধারণ মানুষকে আতঙ্কিত করে চাঁদাবাজির মতো অপরাধের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights