বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চিলমারীতে “ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি” সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত ধামইরহাটে চৌঘাট-কাজল গ্রাম মাদ্রাসার ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ রুহুল আমিন পলাশবাড়ীতে ইউপি নির্বাচন ঘিরে বিএনপির প্রস্তুতি, দুই ইউনিয়নে প্রার্থী ঘোষণা চিকিৎসাসেবা বঞ্চিত রোগীরা, তালাবদ্ধ ২১ কোটি টাকার যন্ত্রপাতি দেখতে হাসপাতালে দুদক। লাইসেন্স-নিবন্ধন ছাড়াই চলছিল ডেন্টাল চিকিৎসা! পূর্বধলায় প্রতিষ্ঠান মালিককে ২ লাখ টাকা জরিমানা ভালোবাসা দিয়েই নির্বাচন করতে চান মেয়র প্রার্থী জাকির হোসেন( জাকির) চিকিৎসাসেবা বঞ্চিত রোগীরা, তালাবদ্ধ ২১ কোটি টাকার যন্ত্রপাতি দেখতে হাসপাতালে দুদক। পাবনার প্রবীণ সাংবাদিক শফিউল আলম দুলাল আর নেই ঈদগাঁওয়ে ইউএনওর ভ্রাম্যমাণ আদালত, জরিমানা আদায় কেউ সন্তানের জীবন বাঁচাতে, কেউ চোখের আলো ফেরাতে—পাশে দাঁড়ালেন ‘মানবিক ডিসি’ জাহিদ।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া ৮ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী রতন কুমার নাথ, উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার।
/ ৫ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৭:২৩ পূর্বাহ্ন

সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া ৮ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী রতন কুমার নাথ, উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার।

নিজ্জ্বল সাহা,
স্টাফ রিপোর্টার।

আসন্ন ৬ নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বাবু রতন কুমার নাথ। তিনি এলাকার সর্বস্তরের জনগণের কাছে দোয়া, সমর্থন ও ভোট প্রত্যাশা করছেন।
বাবু রতন কুমার নাথ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি এবং সীতাকুণ্ড জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘদিন ধরে তিনি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। বিশেষ করে অসহায় ও দরিদ্র মানুষের আর্থিক সহযোগিতা, অসচ্ছল পরিবারের মেয়েদের বিয়েতে সহায়তা, খেলাধুলার প্রসার এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন। এছাড়া ২০২৬ সালের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এলাকার অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করেন তিনি।
মেম্বার নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা সংস্কার, কালভার্ট নির্মাণসহ প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন করার আশ্বাস দিয়েছেন বাবু রতন কুমার নাথ।
পাশাপাশি ওয়ার্ডকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তাঁর বক্তব্য, এলাকায় যারা মাদক ব্যবসা, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
বাবু রতন কুমার নাথ বলেন, এলাকার মানুষের সুখে-দুঃখে দীর্ঘদিন ধরে পাশে থাকার চেষ্টা করেছি। বিভিন্ন বিপদ-আপদে মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছি। আমার বিশ্বাস, এলাকার জনগণ আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।
তিনি আরও বলেন, সীতাকুণ্ড-৪ আসনের সংসদ সদস্য জনাব অধ্যাপক মোহাম্মদ আসলাম চৌধুরীর নির্দেশনা ও সহযোগিতা নিয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চান তিনি।
এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ৮ নম্বর ওয়ার্ডে ভোটারদের মধ্যে প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। এখন ভোটারদের প্রত্যাশা, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের মাধ্যমে এলাকার উন্নয়ন এবং সামাজিক শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights