শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ঠাকুরগাঁও জেলায় রাণীশংকৈল উপজেলা কৃষি অফিস চত্বরে ১২ই নভেম্বর ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়ঃ পত্নীতলায় প্রবাসীর পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ বৃদ্ধ বাবার আহাজারি আমদিয়া ইউনিয়নে ইএম মেহেদী হাসানের ব্যাপক গণসংযোগ বরুড়া কলাখাল আজগরিয়া হাফেজিয়া নুরানি মাদ্রাসা ও এতিমখানা নামে প্রতারনার অভিযোগ ঈদগাঁওতে রোহিঙ্গার বাংলাদেশি জন্মনিবন্ধন ১৮ বছর পর বাতিল বিশ্ব ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহিদ। ধরলা সেতুর টোল প্লাজায় ডিবির অভিযান, ৫০ বোতল ইস্কাফ ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেপ্তার। এক দুর্ঘটনায় নিভে গেল ফেন্সীর জীবন, গুরুতর আহত বাবা হাসপাতালে মাদকবিরোধী অভিযানে ঠাকুরগাঁওয়ে ডিবির সাঁড়াশি অভিযান, নারীসহ গ্রেপ্তার ৪ ইসলামী কৃষ্টি-সংস্কৃতির চর্চায় ঈদগাঁওয়ে ব্যতিক্রমী আয়োজন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ঈদগাঁওতে রোহিঙ্গার বাংলাদেশি জন্মনিবন্ধন ১৮ বছর পর বাতিল
/ ৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৮:৩১ পূর্বাহ্ন

ঈদগাঁওতে রোহিঙ্গার বাংলাদেশি জন্মনিবন্ধন ১৮ বছর পর বাতিল

কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজারের ঈদগাঁওয়ে মিয়ানমার থেকে আসা এক রোহিঙ্গার নামে দেওয়া বিতর্কিত বাংলাদেশি জন্মনিবন্ধন বাতিল হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) অনলাইন জন্মনিবন্ধন যাচাই ব্যবস্থায় অনুসন্ধান করে ওই নিবন্ধনটি পাওয়া যায়নি।

সরকারি নথি অনুযায়ী, ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ইউছুপেরখীল গ্রামের (৬নং ওয়ার্ড) বাসিন্দা মোহাম্মদ ছলিম মিয়ানমারের নাগরিক (রোহিঙ্গা)। প্রায় ৩০ বছর আগে মিয়ানমার থেকে এসে তিনি ওই গ্রামে বসবাস শুরু করেন। পরে একই গ্রামের মৃত হাবিব উল্লাহর মেয়ে মোস্তফা খাতুনকে বিয়ে করেন।

নথিপত্রে দেখা যায়, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ ২০০৮ সালের ১০ জুলাই তাঁর নামে জন্মনিবন্ধন করে। এতে জন্মতারিখ দেখানো হয় ৪ মার্চ ১৯৬৫, পিতা-মাতা হিসেবে পার্শ্ববর্তী মৃত সোলতান আহমদ ও আলতাজ বেগম, দুজনের জাতীয়তা বাংলাদেশি। নিবন্ধন নম্বর ১৯৬৫২২১২৪৪২০১৫৪০৩। ২০২১ সালের ৮ জুন তাঁকে সনদের প্রতিলিপি দেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে ওই নিবন্ধনে বাবা-মা হিসেবে উল্লিখিত পরিবারের সদস্য নূরুল হুদার অভিযোগের প্রেক্ষিতে এবং পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। নাগরিক উদ্যোগে ২০২৫ সালের ২১ এপ্রিল মোহাম্মদ ছলিম ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেন। আবেদনে তিনি নিজেকে মিয়ানমারের নাগরিক এবং আসল তথ্য গোপন করে প্রতিবেশী মৃত সোলতান আহমদ ও আলতাজ বেগমকে পিতা-মাতা সাজিয়ে জন্মনিবন্ধন তৈরীর কথা স্বীকার করেন। ইউএনওর ২১ এপ্রিলের নির্দেশনার পর ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম সরেজমিন তদন্তপূর্বক ২০২৫ সালের ২৪ এপ্রিল তদন্ত প্রতিবেদন দেন । আবেদনকারীর পরিবার এবং স্থানীয় ১০ গণ্যমান্য ব্যক্তির জবানবন্দির ভিত্তিতে প্রতিবেদনে বলা হয়, ছলিম তথ্য গোপন করে জন্মনিবন্ধন করিয়েছেন এবং জন্মনিবন্ধন বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। তৎকালীন ইউএনও বিমল চাকমা ২০২৫ সালের ২০ মে পাঁচ পাতার সংযুক্তিসহ বিষয়টি জেলা প্রশাসকের কাছে পাঠান। ২০২৫ সালের ১৬ জুন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক তা বাতিলের পরবর্তী ব্যবস্থার জন্য ঢাকায় জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেলের কাছে প্রেরণ করেন। এই দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া শেষেও ওই জন্ম নিবন্ধনটি প্রায় দেড় বছর অনলাইন থেকে ডিলিট হয়নি। একই গ্রামের বাসিন্দা ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নুরুল আজিম বিষয়টি উধর্বতন কর্তৃপক্ষের নজরে আনলে আজ ১২ নভেম্বর জন্ম নিবন্ধটি বাতিল হয়।

মোঃ রেজাউল করিম
ঈদগাঁও, কক্সবাজার
০১৮৩৫-৪১০১২৫, ০১৫৫৮-৪৩৪২২৮

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights