শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ঠাকুরগাঁও জেলায় রাণীশংকৈল উপজেলা কৃষি অফিস চত্বরে ১২ই নভেম্বর ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়ঃ পত্নীতলায় প্রবাসীর পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ বৃদ্ধ বাবার আহাজারি আমদিয়া ইউনিয়নে ইএম মেহেদী হাসানের ব্যাপক গণসংযোগ বরুড়া কলাখাল আজগরিয়া হাফেজিয়া নুরানি মাদ্রাসা ও এতিমখানা নামে প্রতারনার অভিযোগ ঈদগাঁওতে রোহিঙ্গার বাংলাদেশি জন্মনিবন্ধন ১৮ বছর পর বাতিল বিশ্ব ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহিদ। ধরলা সেতুর টোল প্লাজায় ডিবির অভিযান, ৫০ বোতল ইস্কাফ ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেপ্তার। এক দুর্ঘটনায় নিভে গেল ফেন্সীর জীবন, গুরুতর আহত বাবা হাসপাতালে মাদকবিরোধী অভিযানে ঠাকুরগাঁওয়ে ডিবির সাঁড়াশি অভিযান, নারীসহ গ্রেপ্তার ৪ ইসলামী কৃষ্টি-সংস্কৃতির চর্চায় ঈদগাঁওয়ে ব্যতিক্রমী আয়োজন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
বিশ্ব ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহিদ।
/ ১২ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ন

বিশ্ব ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহিদ।

নিজ্জ্বল সাহা
স্টাফ রিপোর্টার।

তুরস্কে আন্তর্জাতিক ড্রোন প্রযুক্তি প্রতিযোগিতা ‘টেকনোফেস্ট তুর্কিয়ে ২০২৭’-এ অংশ নিতে যাচ্ছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) গবেষণা দল ‘টিম স্টারাপ্টর’। দলটির গবেষণা ও প্রস্তুতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। প্রাথমিকভাবে এক লাখ টাকা অনুদান প্রদানসহ ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে অনুদানের অর্থ তুলে দেন জেলা প্রশাসক।
এ সময় তিনি বলেন, আমাদের মেধার কোনো সীমা নেই। তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তি ও দক্ষতার মাধ্যমে প্রযুক্তিতে দেশের পিছিয়ে থাকা ঘাটতি পূরণ সম্ভব। মেধাবী তরুণেরাই বাংলাদেশকে প্রযুক্তিবিশ্বে সুদৃঢ় অবস্থানে নিয়ে যাবে।
আগামী বছরের মার্চ-এপ্রিল মাসে তুরস্কে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিযোগিতায় অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে চুয়েটের দলটি। প্রতিযোগিতার জন্য থ্রিডি প্রিন্টিং প্রযুক্তিতে তৈরি করছে ভার্টিক্যাল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং বা ভিটল ড্রোন।
দলনেতা রাশিদ আবরার আজমাইন জানান, চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২০২২ ও ২০২৩ ব্যাচের শিক্ষার্থীরা যৌথভাবে ড্রোনটি তৈরি করছেন। তাঁদের দাবি, ‘দ্য স্টারাপ্টর’ নামের এই ড্রোনটি দেশের প্রথম সম্পূর্ণ থ্রিডি প্রিন্টিং প্রযুক্তিনির্ভর কোয়াডপ্লেন ভিটল ড্রোন।
ড্রোনটি হেলিকপ্টারের মতো খাড়াভাবে উড্ডয়ন ও অবতরণ করতে পারবে। পাশাপাশি আকাশে ওঠার পর উড়োজাহাজের মতো সামনের দিকে চলতে সক্ষম হবে। এর পাখার বিস্তার ১ হাজার ৩৪০ মিলিমিটার এবং দৈর্ঘ্য ৯৯০ মিলিমিটার। ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিতে উড়তে এবং সর্বোচ্চ ১৫ কেজি মালামাল বহন করতে পারবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
তাঁদের পরিকল্পনা অনুযায়ী, আধুনিক ফ্লাইট কন্ট্রোলার, জিপিএস ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থার মাধ্যমে ড্রোনটি নির্ধারিত গন্তব্যে মালামাল পৌঁছে দিয়ে নিজে থেকেই ফিরে আসতে পারবে।
শিক্ষার্থীদের আশা, দেশীয় প্রযুক্তিতে তুলনামূলক কম খরচে ড্রোনটি তৈরি করা সম্ভব হলে দুর্গম এলাকায় জরুরি চিকিৎসাসামগ্রী পৌঁছানো, বন্যাদুর্গতদের ত্রাণ সরবরাহ, কৃষিকাজ ও পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জেলা প্রশাসক বলেন, প্রযুক্তির ইতিবাচক ও মানবকল্যাণমূলক ব্যবহার নিশ্চিত করতে হবে। ড্রোনটির সক্ষমতা প্রমাণিত হলে সরকারের উচ্চপর্যায়ে বিষয়টি তুলে ধরে প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি তুরস্কে অবস্থানকালেও বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সহায়তার চেষ্টা করা হবে।
ভবিষ্যতে স্থল, আকাশ ও পানিতে চলতে সক্ষম ট্রাই-মোড মোবিলিটি ড্রোন তৈরি এবং চুয়েটে স্থায়ী ইউএভি গবেষণা সেল প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও টিম স্টারাপ্টরের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights