
শরীয়তপুরের সখিপুরে মরহুম মনসুর আহমেদ সরকার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গ্রান্ড ফাইনাল খেলা অনুষ্ঠিত
মাসুম তালুকদার
শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুরের সখিপুরে হাজী নয়ন শরিফ সরকার কান্দি ঈদগাহ মাঠে ১৩ নভেম্বর শুক্রবার বিকালে মরহুম মনসুর আহমেদ সরকার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সিজন-৪ এর গ্রান্ড ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলায় অংশগ্রহণ করেন নিমতলা ফুটবল একাদশ বনাম সখিপুর ১নং ওয়ার্ড ফুটবল একাদশ। নীমতলা ফুটবল একাদশ ১-০ গোলে বিজয়ী হয়। বিজয়ী দলকে ৫০ হাজার টাকা প্রাইজ মানি সহ ক্রেস্ট ও ট্রফি পুরস্কার দেওয়া হয় এবং রানার্সআপ দলকে ক্রেস্ট ও ট্রফি পুরস্কার দেওয়া হয়। মরহুম মনসুর আহমেদ সরকার স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ১২ টি দল অংশগ্রহণ করে।
সখিপুর থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ সরকার এর পৃষ্ঠপোষকতায় ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান কিরণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাকসুদুর রহমান মুসু সরকার, সখিপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান রাজীব সরদার।
বিশিষ্ট সমাজসেবক ইকবাল শরিফ সরকার, মঞ্জুরুল ইসলাম সরদার, সখিপুর থানা বিএনপির সদস্য সচিব মোজারুল ইসলাম সরদার, সখিপুর থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আহমুদুর রহমান সম্রাট মোল্লা, সখিপুর থানা সেচ্ছাসেবক দলের সভাপতি ফাইজুল ইসলাম সরদার, সখিপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি নিহাদ মাহমুদ সরদার, বিশিষ্ট সমাজসেবক আজিজুল হক সরকার, সখিপুর ১ নং ওয়ার্ড জনপ্রতিনিধি কামাল হোসেন বেপারী, সমাজসেবক বাচ্চু মাঝি, সমাজসেবক সাইফুল ইসলাম সরদার, ২ নং ওয়ার্ড জন প্রতিনিধি আবুল হোসেন সিকদার, সখিপুর থানা ছাত্রদলের সভাপতি বিএম কবির, সখিপুর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক তাসফিকুল ইসলাম তাসিন সরদারসহ স্থানীয় বিএনপি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।





