রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে দুই বান টিন দিলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ডা. আব্দুল্লাহ আল মামুন Writing আগামী প্রজন্মের জন্য ঝুঁকিমুক্ত পরিবেশ চাই: ডিসি জাহিদ নেত্রকোনার পুর্বধলায় ব্রি’র ‘প্রযুক্তি গ্রাম’ কার্যক্রমে কৃষক সমাবেশ ও মাঠ দিবস প্রেস বিজ্ঞপ্তি সুফি মেডিটেশন মেথড-এর ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত। এক মাসে ৮ কোটি ৮৮ লাখ টাকার মালামাল জব্দ করেছে ২০ বিজিবি, আটক ১৭ শ্রীপুরে জমকালো আয়োজনে দৈনিক সমাচারের সুবর্ণজয়ন্তী উদযাপন, ৫০ বছরের পথচলায় শুভেচ্ছা পূর্বধলায় কয়েক দিন ধরে নিখোঁজ মুরসালিন, সন্ধান চেয়ে পরিবারের আকুতি শার্শাথানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক নারী আটক নড়াইলের বিশ্ব বিখ্যাত সেতার বাদক ওস্তাদ রবি শংকর কুড়িগ্রামে ধরলার পূর্বপাড়ে বাণিজ্যিক কাজে লিজ নেওয়া ০.৯৩ একর জমির সীমানা বুঝে পেয়ে ভাঙনরোধে প্রটেকশন নির্মাণ শুরু করলেন ফরহাদ হোসেন।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
শিশু ও যুব উন্নয়নে দেশব্যাপী কার্যক্রম সম্প্রসারণ করছে SMICYDO, যুক্ত হওয়ার আহ্বান
/ ৪ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৬:৩৯ পূর্বাহ্ন

শিশু ও যুব উন্নয়নে দেশব্যাপী কার্যক্রম সম্প্রসারণ করছে SMICYDO, যুক্ত হওয়ার আহ্বান

ইয়াছিন
স্টাফ রিপোর্টার:
শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা, সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়ন এবং তরুণদের দক্ষতা ও নেতৃত্বের বিকাশের লক্ষ্যে দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সৃজন মঞ্চ আন্তর্জাতিক শিশু ও যুব উন্নয়ন সংস্থা (SMICYDO)।

এ লক্ষ্যে দেশের বিভিন্ন পর্যায়ে আগ্রহী, উদ্যমী ও সমাজসেবামূলক মানসিকতাসম্পন্ন ব্যক্তিদের সংস্থাটির সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও সুপ্রিম অথরিটি এস. ইয়াছির আরাফাত।

সংগঠনটির কার্যক্রম তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে সমন্বয়কারী যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্যাম্পাস প্রতিনিধি, সাধারণ সদস্য ও স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার সুযোগ রাখা হয়েছে।

সংগঠনটির মূল লক্ষ্য শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা নিশ্চিত করা, পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, খাদ্য ও চিকিৎসায় সহায়তা করা, তরুণদের দক্ষতা ও নেতৃত্বের বিকাশ ঘটানো এবং মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গড়ে তোলা। একই সঙ্গে গ্রামীণ ও প্রান্তিক পর্যায়ের সম্ভাবনাময় প্রতিভাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার লক্ষ্যেও কাজ করতে চায় সংস্থাটি।

এ উদ্যোগের মাধ্যমে তরুণদের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, স্বেচ্ছাসেবী নেতৃত্ব তৈরি এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করার প্রত্যাশা করছে সংগঠনটি।

সংস্থাটির প্রতিষ্ঠাতা ও সুপ্রিম অথরিটি এস. ইয়াছির আরাফাতের আহ্বান, সমাজের টেকসই উন্নয়ন ও মানবিক পরিবর্তনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। যাঁরা নিজেদের মেধা, শ্রম, সময় ও সৃজনশীলতাকে মানবকল্যাণে কাজে লাগাতে আগ্রহী, তাঁদের SMICYDO-এর সঙ্গে যুক্ত হয়ে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights