মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট-২০২৬ রূপগঞ্জে জাকের পার্টির উদ্যোগে দাওয়াতী র‌্যালি অনুষ্ঠিত শাবি প্রেসক্লাবের উদ্যোগে শীতকালীন ফুলের চারা রোপণ। জকসু পাঠাগার সম্পাদকের উদ্যোগে দিনব্যাপী বিসিএস কর্মশালা চৌদ্দগ্রামে ঠিকাদারের অবহেলার কারণে থমকে আছে প্রায় ১১ কোটি টাকার রাস্তার সংস্কার কাজ। দুর্ভোগ চরমে বীরগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীসহ চার অসহায় পরিবারের পাশে রাসেল ইসলাম, মানবিক উদ্যোগে প্রশংসা সাদুল্লাপুরের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়, বৃক্ষরোপণ কর্মসূচিতে গাইবান্ধায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ১৫ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখে ঠাকুরগাঁও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়ঃ পুলিশ সুপার, চট্টগ্রাম মহোদয়ের হাটহাজারী থানাধীন মদুনাঘাট তদন্ত কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেন।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
সিলেটে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজ-২০২৬’ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত।
/ ১১ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৪:১৭ পূর্বাহ্ন

সিলেটে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজ-২০২৬’ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত।

আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধি

সিলেটে তরুণ প্রজন্মের সুপ্ত মেধা, সৃজনশীলতা ও বিজ্ঞানমনস্ক চিন্তার বিকাশে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজ-২০২৬’ শীর্ষক বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৪ নভেম্বর, ২০২৬) বিকাল ৩টায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ বিজ্ঞান মেলার সিলেট বিভাগীয় পর্ব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ ফারহাদ হালিম ডোনার। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও বিজ্ঞান মেলা ২০২৬ সিলেটের আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম। অনুষ্ঠানে নির্বাচিত প্রকল্পগুলোর নাম ঘোষণা করেন প্রকল্প পরিচালক প্রকৌশলী মাহবুবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা এবং একটি স্বনির্ভর ও আধুনিক বাংলাদেশ গড়তে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। আজকের তরুণ শিক্ষার্থীরাই আগামী দিনের উদ্ভাবক। তাদের এই সৃজনশীল চিন্তা ও গবেষণামূলক প্রজেক্টগুলো আমাদের আশাবাদী করে তোলে। সরকার শিল্প ও প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে তরুণ বিজ্ঞানীদের উদ্ভাবনকে বাস্তব রূপ দিতে সর্বাত্মক সহযোগিতা করবে।

তিনি বলেন, এক একটি সময় আসে যখন আল্লাহ তাআলা বিশেষ নিয়ামত দান করেন; বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামল ছিল তেমনই এক নিয়ামতের সময়। তিনি অত্যন্ত অল্প সময়ের মধ্যে মানুষের মাঝে জাতীয়তাবোধ জাগিয়ে তুলেছিলেন।

তিনি আরও বলেন, আমি আমাদের মেধাবী শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে আরও এগিয়ে আসার আহ্বান জানাই। আজ মেলার স্টলগুলো ঘুরে শিক্ষার্থীদের যেসব প্রজেক্ট দেখেছি, তাতে আমি আমাদের তরুণ প্রজন্মকে নিয়ে অত্যন্ত আশাবাদী।

সভাপতির বক্তব্যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ ফারহাদ হালিম ডোনার বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের মেধাবী তরুণদের বিকাশে কাজ করে যাচ্ছে। ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজ’ আয়োজনের মূল লক্ষ্যই হলো তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান তরুণ বিজ্ঞানীদের খুঁজে বের করা এবং তাদের গবেষণার উপযুক্ত প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া। আজকের এই ক্ষুদে বিজ্ঞানীরাই ভবিষ্যতে বিশ্ব দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।

সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মালিক, বিজ্ঞান মেলা ২০২৬ আয়োজক কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল।

এ ছাড়া উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জালালাবাদ গ্যাস টিএন্ডডি সিস্টেম লিমিটেড-এর পরিচালক বদরুজ্জামান সেলিম, সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, সিলেট রেঞ্জের ডিআইজি (উপ-পুলিশ মহাপরিদর্শক) ড. মো. জিল্লুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন সিলেট অঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলোর ভাইস চ্যান্সেলর, বিভিন্ন কলেজের অধ্যক্ষসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।

বিজ্ঞান মেলায় সিলেট বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা তাঁদের বৈজ্ঞানিক প্রকল্প ও উদ্ভাবনী ধারণা নিয়ে অংশগ্রহণ করেন। বিভাগীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় মোট ৫৬টি বিজ্ঞান প্রকল্প উপস্থাপন করা হয়, যার মধ্য থেকে যাচাই-বাছাই শেষে ১১টি প্রকল্প নির্বাচিত হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিজ্ঞান মেলা ২০২৬ আয়োজক কমিটির সিলেটের সদস্য সচিব ডাঃ মোহাম্মদ আবু নাছের। পরে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর, বিভিন্ন অনুষদের ডিন, দপ্তর প্রধান, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার, প্রভোস্টসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights