মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট-২০২৬ রূপগঞ্জে জাকের পার্টির উদ্যোগে দাওয়াতী র‌্যালি অনুষ্ঠিত শাবি প্রেসক্লাবের উদ্যোগে শীতকালীন ফুলের চারা রোপণ। জকসু পাঠাগার সম্পাদকের উদ্যোগে দিনব্যাপী বিসিএস কর্মশালা চৌদ্দগ্রামে ঠিকাদারের অবহেলার কারণে থমকে আছে প্রায় ১১ কোটি টাকার রাস্তার সংস্কার কাজ। দুর্ভোগ চরমে বীরগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীসহ চার অসহায় পরিবারের পাশে রাসেল ইসলাম, মানবিক উদ্যোগে প্রশংসা সাদুল্লাপুরের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়, বৃক্ষরোপণ কর্মসূচিতে গাইবান্ধায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ১৫ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখে ঠাকুরগাঁও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়ঃ পুলিশ সুপার, চট্টগ্রাম মহোদয়ের হাটহাজারী থানাধীন মদুনাঘাট তদন্ত কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেন।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
সুভাষগ্রাম চার্চে হামলার প্রতিবাদে বারুইপুর থানায় যৌথ প্রতিনিধি দল খ্রিস্টান সম্প্রদায়ের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা রক্ষার আশ্বাস প্রশাসনের
/ ৯ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৪:০৮ পূর্বাহ্ন

সুভাষগ্রাম চার্চে হামলার প্রতিবাদে বারুইপুর থানায় যৌথ প্রতিনিধি দল
খ্রিস্টান সম্প্রদায়ের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা রক্ষার আশ্বাস প্রশাসনের

মোমিন আলি লস্কর, দক্ষিণ ২৪ পরগনা:
সুভাষগ্রাম চার্চে হামলার অভিযোগকে কেন্দ্র করে খ্রিস্টান সম্প্রদায়ের নিরাপত্তা ও সাংবিধানিক অধিকার রক্ষার দাবিতে সরব হল বি.এস.পি–সি.সি.এম-এর যৌথ মঞ্চ। এই দাবিতে গত শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, রাত প্রায় ৮টা নাগাদ বারুইপুর থানায় প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ করেন সংগঠনের এক প্রতিনিধি দল।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর সুভাষগ্রাম চার্চে হিন্দুত্ববাদীদের হামলার অভিযোগ ওঠে। সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রতিনিধি দলের সদস্যরা প্রশাসনের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি এলাকার খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা এবং সংবিধানপ্রদত্ত অধিকার সুনিশ্চিত করার দাবি জানান তাঁরা।প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনার পর বারুইপুর থানার মেজবাবু ও বড়বাবু চার্চ এলাকা-সহ সমস্ত চার্চ এবং খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের ক্ষেত্রে নিরাপত্তা ও স্বাধীনতা বজায় রাখার আশ্বাস দিয়েছেন।
এদিন বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জাহান আলি পুরকাইত আসন্ন ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে অন্যান্য ধর্মীয় উৎসবের মতোই খ্রিস্টান সম্প্রদায়ের উৎসবকে কেন্দ্র করে একটি সমন্বয়মূলক প্রশাসনিক বৈঠক আয়োজনের দাবি জানান। প্রতিনিধি দলের দাবি, প্রশাসনের পক্ষ থেকে এই প্রস্তাবে সম্মতি জানানো হয়েছে। এ বিষয়ে সংগঠনের তরফে শীঘ্রই প্রশাসনকে লিখিত আবেদন জানানো হবে।অন্যদিকে, বি.এস.পি-র সহ-সম্পাদক তথা সি.সি.এম সম্পাদক রেভারেন্ড শ্যামল ঘোড়ুই ভবিষ্যতে যাতে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের উপর এ ধরনের হামলার ঘটনা না ঘটে, তার জন্য প্রশাসনকে আরও সতর্ক ও সক্রিয় ভূমিকা পালনের আবেদন জানান।
প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন অধ্যাপক ড. জাহান আলি পুরকাইত, রেভারেন্ড শ্যামল ঘোড়ুই এবং অ্যাডভোকেট জিন্না আলি।
এছাড়াও উপস্থিত ছিলেন রেভারেন্ড সঞ্জয় গোমস, প্যাস্টর সুজিত বৈদ্য, প্যাস্টর জেকব সিং, প্যাস্টর তাপস জানা, ববিতা জানা, দীপঙ্কর জানা, ড্যানিয়েল জানা, শ্রীকান্ত গায়েন, রাজু মণ্ডল, সুরেশ মণ্ডল, মৃত্যুঞ্জয় ঘোষ, সমীর সরকার, তুলসী ভুঁইয়া, নারায়ণ চন্দ্র দাস ও মারিয়া ঘোড়ুই-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সকল সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে এই প্রতিনিধি দলের উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights