মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট-২০২৬ রূপগঞ্জে জাকের পার্টির উদ্যোগে দাওয়াতী র‌্যালি অনুষ্ঠিত শাবি প্রেসক্লাবের উদ্যোগে শীতকালীন ফুলের চারা রোপণ। জকসু পাঠাগার সম্পাদকের উদ্যোগে দিনব্যাপী বিসিএস কর্মশালা চৌদ্দগ্রামে ঠিকাদারের অবহেলার কারণে থমকে আছে প্রায় ১১ কোটি টাকার রাস্তার সংস্কার কাজ। দুর্ভোগ চরমে বীরগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীসহ চার অসহায় পরিবারের পাশে রাসেল ইসলাম, মানবিক উদ্যোগে প্রশংসা সাদুল্লাপুরের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়, বৃক্ষরোপণ কর্মসূচিতে গাইবান্ধায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ১৫ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখে ঠাকুরগাঁও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়ঃ পুলিশ সুপার, চট্টগ্রাম মহোদয়ের হাটহাজারী থানাধীন মদুনাঘাট তদন্ত কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেন।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
নাগেশ্বরীতে মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান, উদ্ধার ১৫০ পিস ইয়াবা।
/ ৬ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৫:৪৬ পূর্বাহ্ন

নাগেশ্বরীতে মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান, উদ্ধার ১৫০ পিস ইয়াবা।
মোঃ জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা:
কুড়িগ্রাম, ১৬ নভেম্বর ২০২৬ খ্রি.
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ চারজনকে হাতেনাতে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। গত ১৫ নভেম্বর (রোববার) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের ছড়ারপাড় গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জেলা পুলিশ নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১৫ নভেম্বর রাত আনুমানিক ২৩টায় নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে নাগেশ্বরী থানাধীন বেরুবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছড়ারপাড় গ্রামের মাদক ব্যবসায়ী মোঃ রিয়াজুল ইসলামের বাড়ির ভেতর থেকে ১৫০ পিস ইয়াবাসহ চারজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,মোঃ রাসেল মিয়া (২৫), পিতা- মোঃ মুকুল মিয়া; মোঃ ফরিদুল ইসলাম (৩৮) ও মোঃ ফরহাদ হোসেন (২৭), উভয়ের পিতা- মোঃ হবিবর রহমান। তাদের বাড়ি নাগেশ্বরী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বানিয়াপাড়া গ্রামে। অপরজন হলেন মোঃ রিয়াজুল ইসলাম (৪৫), পিতা- মৃত আব্দুর রশিদ, সাং- ছড়ারপাড়, ৭ নম্বর ওয়ার্ড, বেরুবাড়ী ইউনিয়ন, থানা- নাগেশ্বরী, জেলা- কুড়িগ্রাম।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এনামুল হক প্রধান বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৫ নভেম্বর রাতে বেরুবাড়ী ইউনিয়নের ছড়ারপাড় এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
তিনি আরও জানান, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে। এ কার্যক্রম সফল করতে তিনি সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে,এমন প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের। তাদের মতে, মাদকের ভয়াল থাবা থেকে সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষা করতে পুলিশের কঠোর অভিযান, আইনের যথাযথ প্রয়োগ এবং কুড়িগ্রামের সর্বস্তরের মানুষের সম্মিলিত সামাজিক প্রতিরোধ অত্যন্ত জরুরি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights