শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
পাঁচবিবিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু জমি বিরোধে দুইজনকে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লক্ষ্মীপুরে গণঅধিকার পরিষদের নতুন কমিটি গঠন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত; শীর্ষ পদের প্রত্যাশীদের নিয়ে গুঞ্জন নেত্রকোনার বারহাট্টা ৪ নং আসমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ পলাশ শেখ শিবপুরে উত্তরপাড়া ইসলামিয়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের নতুন ক্লাব উদ্বোধন। রূপগঞ্জে হোটেল মালিককে কুপিয়ে জখম বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের ব্যাপক গণসংযোগ মান্দায় সড়ক প্রশস্তকরণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন! পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে পালানোর চেষ্টা স্বামী আটক।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
জমি বিরোধে দুইজনকে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
/ ১২ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

জমি বিরোধে দুইজনকে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
মোঃ জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের পানাতিপাড়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে। বাঁশের লাঠির আঘাতে মো. অপিয়ল (৬৫) নামে এক ব্যক্তি মাথা ও ভুরুর ওপর গুরুতর জখম হয়েছেন। তাঁকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়া হলে ভুরুর ক্ষতস্থানে সাতটি সেলাই দেওয়া হয়। এ ঘটনায় রবিন্দ্রনাথ সেন কুড়িগ্রাম সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিবেশী নজরুল ইসলাম, কাশেম আলী, রাশেদা বেগম ও শেফালী বেগমের সঙ্গে রবিন্দ্রনাথ সেনের দীর্ঘদিন ধরে পারিবারিক ও জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে ১১ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টার দিকে জমিতে বাঁশ রাখা ও গোবরের সলা শুকানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়।
অভিযোগে বলা হয়, স্থানীয় মো. অপিয়ল বিষয়টি মীমাংসার চেষ্টা করলে তাঁকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করা হয়। এ সময় তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে তাঁর ভাই মো. হাবিবুর রহমানকেও মারধর করা হয় বলে অভিযোগ।
পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে যান। অপিয়ল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগকারী রবিন্দ্রনাথ সেনের দাবি, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা তাঁদের জমি, ফসল, পুকুরের মাছ ও গাছপালার ক্ষতি করে আসছেন। প্রতিবাদ করলে মারধরের হুমকিও দেওয়া হয়। তিনি বলেন, “হিন্দু হওয়ায় প্রতিবাদ করতে পারি না। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।”
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, “ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তবে অভিযোগে অভিযুক্ত নজরুল ইসলাম, কাশেম আলী, রাশেদা বেগম ও শেফালী বেগমের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশি তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ ও দায়-দায়িত্ব সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights