শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
৫৪ লাখ টাকা জরিমানা এড়াতে জমি বিক্রির পাঁয়তারা: রংপুরে প্রতারক ওয়াহেদুলের সম্পত্তি কিনলেই নিশ্চিত অর্থ ও জমি আত্মসাৎ! ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো: রুহুল আমিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি বরুড়া পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী কমিশনারগণের ওরিয়েন্টেশন কোর্সে ‘Bangladesh Police: At a Glance’ শীর্ষক সেশন পরিচালনা করলেন ডিআইজিঃ কোটালীপাড়ার সেই ছয় সন্তানের জনক ৯৫ বছর বয়সী বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল আটক ১০ বছরেও সংস্কার হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার,দুর্ভোগে দুই গ্রামের মানুষ। ১ কোটি ৪০ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, ক্ষুব্ধ এলাকাবাসী রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গায় নতুন শ্মশান নির্মাণকাজের উদ্বোধন, দীর্ঘদিনের সমস্যার সমাধানের আশা। বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর মাঠে মিলল বৃদ্ধের মরদেহ, এলাকায় চাঞ্চল্য
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
শ্রীপুর প্রেসক্লাবের মাসিক সভা: সাংগঠনিক গতিশীলতা ও সাংবাদিকতার নীতিমালায় গুরুত্বারোপ
/ ২২ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

শ্রীপুর প্রেসক্লাবের মাসিক সভা: সাংগঠনিক গতিশীলতা ও সাংবাদিকতার নীতিমালায় গুরুত্বারোপ

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : আল আমিন খান

​গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাবের ২০২৫–২০২৭ মেয়াদের কার্যকরী কমিটির মাসিক সভা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
​শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল মালেকের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাংবাদিক টিপু সুলতান।
​সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, তথ্য যাচাই, সংগঠনের শৃঙ্খলা, পারস্পরিক সৌহার্দ্য এবং প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
​বক্তারা বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে সত্যতা, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কোনো সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট তথ্য যাচাই-বাছাই এবং সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
​সভায় প্রেসক্লাবের নিয়মিত মাসিক সভা অব্যাহত রাখা, সদস্যদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন সদস্যরা।
​সভাপতির বক্তব্যে আব্দুল মালেক বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে পেশাগত দায়িত্ব পালন করতে হবে। শ্রীপুরের বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় বস্তুনিষ্ঠভাবে সংবাদমাধ্যমে তুলে ধরার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
​সাধারণ সম্পাদক টিপু সুলতান বলেন, সংগঠনের নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে সাংবাদিকদের কল্যাণ ও পেশাগত মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
​সভায় প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আব্দুল হান্নান সোহাগ প্রধান, মাহফুজুর রহমান ইকবাল, মুনসুর আহম্মেদ, সুমন প্রধান, আশরাফুল আলম সরকার, মো. উজ্জল মিয়া, কামাল পাশা, মো. আলমগীর হোসেন (উজ্জল), মো. সামি, মো. ফরহাদ, ওসমান গনি, আব্দুল রহিম, কবির হোসেন আকন্দ, আল আমিন কবি, সিনিয়র সাংবাদিক লতিফ আনসারী, ফয়সাল আহমেদ আরিয়ান, আল আমিন খান, শাহাদাৎ হোসেন আবির, জহির হোসেন খান, হাজী আসাদ মিয়া, আলফাজ উদদীন স্বপন, মাসুম মিয়া, শফিকুল ইসলাম, শামীম আল মামুন, আলমগীর হোসেন, বাবুল মিয়া ও এনামুল হক উপস্থিত ছিলেন।
​পরে প্রেসক্লাবের সার্বিক উন্নতি, সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি এবং সদস্যদের পেশাগত সফলতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights