শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
৫৪ লাখ টাকা জরিমানা এড়াতে জমি বিক্রির পাঁয়তারা: রংপুরে প্রতারক ওয়াহেদুলের সম্পত্তি কিনলেই নিশ্চিত অর্থ ও জমি আত্মসাৎ! ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো: রুহুল আমিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি বরুড়া পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী কমিশনারগণের ওরিয়েন্টেশন কোর্সে ‘Bangladesh Police: At a Glance’ শীর্ষক সেশন পরিচালনা করলেন ডিআইজিঃ কোটালীপাড়ার সেই ছয় সন্তানের জনক ৯৫ বছর বয়সী বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল আটক ১০ বছরেও সংস্কার হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার,দুর্ভোগে দুই গ্রামের মানুষ। ১ কোটি ৪০ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, ক্ষুব্ধ এলাকাবাসী রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গায় নতুন শ্মশান নির্মাণকাজের উদ্বোধন, দীর্ঘদিনের সমস্যার সমাধানের আশা। বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর মাঠে মিলল বৃদ্ধের মরদেহ, এলাকায় চাঞ্চল্য
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
/ ৩০ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সজিব রহমান মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দায় ‘ব্যবসায়ীর গোডাউন ভাঙচুর করে মালামাল লুটপাটের অভিযোগ’ শিরোনামে বিভিন্ন অনলাইন ও সংবাদপত্রে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মোছাঃ সুমাইয়া।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের মান্দা শাখা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোছাঃ সুমাইয়া দাবি করেন, গত ১৩ সেপ্টেম্বর ‘দৈনিক সাতমাথা’সহ বিভিন্ন অনলাইন ও সংবাদমাধ্যমে ‘ব্যবসায়ীর গোডাউন ভাঙচুর করে মালামাল লুটপাটের অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি ওই সংবাদের তীব্র প্রতিবাদ জানান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দেলুয়াবাড়ি মৌজার আরএস ৩১৩ ও ১২৫/১ নম্বর খতিয়ানের ১১ দশমিক ৫০ শতক জমি নবিজা ওরফে রমিছা তাঁর বাবার কাছ থেকে দলিলমূলে পেয়ে ভোগদখলে ছিলেন। পরবর্তীতে ২০১৭ সালের ২৮ মে ৪৪৪৬ নম্বর দলিলের মাধ্যমে দেলুয়াবাড়ি গ্রামের মো. আব্দুল মান্নান জমিটি ক্রয় করেন। এরপর থেকে তিনি সেখানে ফসল উৎপাদনসহ শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন বলে দাবি করেন সুমাইয়া।

তিনি আরও জানান, ২০২২ সালের শেষ দিকে চকমেদ গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আমিনুল হক স্থানীয় একটি প্রভাবশালী মহলের সহায়তায় ওই জমিতে মাটি ভরাট ও স্থাপনা নির্মাণের চেষ্টা করেন। এ সময় আমিনুল হক দাবি করেন, তিনি খতিয়ানের প্রজা রশিকের ছেলে লেনিনের কাছ থেকে জমিটি ক্রয় করেছেন।

সুমাইয়ার দাবি, লেনিন ১৯৭৩ সালের ৩১ ডিসেম্বরের ১৫৩১৬ নম্বর একটি দলিলের মাধ্যমে জমিটি বিক্রি করেছেন বলে দাবি করা হলেও ওই দলিলটি ভুয়া ও অস্তিত্বহীন।

তিনি বলেন, বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও থানায় যোগাযোগ করেও সমাধান না হওয়ায় পরবর্তীতে মান্দা সিনিয়র সহকারী জজ আদালতে ৫০/২০২৩ নম্বর মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

সুমাইয়ার অভিযোগ, মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও প্রতিপক্ষ স্থানীয় প্রভাবশালী মহলের সহায়তায় জমিটি জবরদখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে তিনি দাবি করেন, তাঁর ও তাঁর স্বামীর বিরুদ্ধে মিথ্যা তথ্যের ভিত্তিতে গণমাধ্যমে সংবাদ প্রকাশ করানো হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রকাশিত সংবাদের বিষয়ে সঠিকভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান মোছাঃ সুমাইয়া।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights