শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
৫৪ লাখ টাকা জরিমানা এড়াতে জমি বিক্রির পাঁয়তারা: রংপুরে প্রতারক ওয়াহেদুলের সম্পত্তি কিনলেই নিশ্চিত অর্থ ও জমি আত্মসাৎ! ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো: রুহুল আমিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি বরুড়া পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী কমিশনারগণের ওরিয়েন্টেশন কোর্সে ‘Bangladesh Police: At a Glance’ শীর্ষক সেশন পরিচালনা করলেন ডিআইজিঃ কোটালীপাড়ার সেই ছয় সন্তানের জনক ৯৫ বছর বয়সী বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল আটক ১০ বছরেও সংস্কার হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার,দুর্ভোগে দুই গ্রামের মানুষ। ১ কোটি ৪০ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, ক্ষুব্ধ এলাকাবাসী রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গায় নতুন শ্মশান নির্মাণকাজের উদ্বোধন, দীর্ঘদিনের সমস্যার সমাধানের আশা। বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর মাঠে মিলল বৃদ্ধের মরদেহ, এলাকায় চাঞ্চল্য
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
শিরোনাম:-কুষ্টিয়ায় গনধ’র্ষন ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী।
/ ২৮ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৭ পূর্বাহ্ন

শিরোনাম:-কুষ্টিয়ায় গনধ’র্ষন
৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী।

অমিত কুমার (বিশেষ প্রতিনিধি):-কুষ্টিয়ায় ভেড়ামারায় তরুণীকে সঙ্ঘবদ্ধ ধ’র্ষণের অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেলে ভর্তি অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ফকিরাবাদ বকশীপাড়া এলাকার তোফাজ্জল হোসেনের মেয়ে তমা খাতুন সঙ্ঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে।

বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টার দিকে গোলাপনগর বাজার থেকে বাড়িতে ফেরার পথে একদল বখাটে ওই তরুণীকে তুলে নিয়ে সঙ্ঘবদ্ধভাবে ধর্ষণ করে। পরে তাকে নির্জন স্থানে ফেলে রেখে অপরাধীরা পালিয়ে যায়। স্বজন ও স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। এবং রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়েটি গতকাল রাতে মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার খবর পাওয়ার পর পরই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে এ বর্বরোচিত ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। জড়িত বখাটেদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights