শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:২০ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
প্রেসক্লাব মোল্লাহাটের মাসিক সভা অনুষ্ঠিত, সাংবাদিকদের মানোন্নয়নে গুরুত্বারোপ কুমিল্লা “ভিক্টোরিয়া কলেজকে দুইটি বাস দেওয়া হবে”— গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। ঠাকুর গাঁও জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রফিকুল হক মহোদয়ের কারাগার, বৃক্ষরোপণ, গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলের চ্যাম্পিয়ন দত্তের বাজার অগ্রণী বয়েজ ক্লাব। ঠাকুর গাঁও জেলার হরিপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব চন্দন কর এর নতুন যোগদান ও মতবিনিময় সভাঃ মোতাহার হোসেন স্টাফ রিপোর্টার শেরপুর সদর উপজেলায় খাল খনন/পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার পৌর শহরে বহুতল ভবন থেকে তরুণীর মরদেহ উদ্ধার বরিশাল জেলা উজিরপুর উপজেলার শোলক ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে এগিয়ে বড়লেখা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট বড়লেখা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট
বিজ্ঞপ্তিঃ
ব্রেকি নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
প্রেসক্লাব মোল্লাহাটের মাসিক সভা অনুষ্ঠিত, সাংবাদিকদের মানোন্নয়নে গুরুত্বারোপ
/ ১৫ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৪:২৩ পূর্বাহ্ন

প্রেসক্লাব মোল্লাহাটের মাসিক সভা অনুষ্ঠিত, সাংবাদিকদের মানোন্নয়নে গুরুত্বারোপ

আল হাফিজ মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে প্রেসক্লাব মোল্লাহাটের মাসিক সমন্বয় সভা (মে-২০২৬) অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) সকাল ১০টায় প্রেসক্লাবের নিজস্ব সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রেসক্লাব মোল্লাহাটের সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান সভা পরিচালনা করেন।
সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুক, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহীন, প্রচার সম্পাদক এস এম মিজানুর রহমান, কোষাধ্যক্ষ ইমলাক শেখ, নির্বাহী সদস্য মোঃ মাকসুদ আলম, সাংবাদিক শফিউল আজম নিশান, আল হাফিজ শেখ, আশিকুল ইসলাম মিয়া, রহমান ও তাজ উদ্দিন মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ উন্নয়নের অন্যতম প্রধান হাতিয়ার। বর্তমান সময়ে গুজব, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তারের মধ্যে সাংবাদিকদের আরও সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। তারা সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, তথ্য যাচাইয়ের গুরুত্ব, নৈতিক সাংবাদিকতা চর্চা এবং স্থানীয় সমস্যা-সম্ভাবনা তুলে ধরতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, তরুণ সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা শক্তিশালী করার বিষয়ে আলোচনা ও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
#######
আল হাফিজ
বাগেরহাট মোল্লাহাট প্রতিনিধি
মোবাইল – ০১৭৫৬৩০৯৭৩৬
তাং -১৫/০৫/২০২৬ ইং।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Verified by MonsterInsights