সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ইশ্বরীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ। তালামীযে ইসলামিয়া হাজরাই আঞ্চলিক শাখার কাউন্সিল সম্পন্ন। ইশ্বরীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ। ঠাকুরগাঁওয়ে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মোল্লাহাটে বস্তাবন্দি কন্যাশিশুর মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন নেত্রকোনায় এতিমখানার খাবার খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ধানের শীষের প্রার্থী ফয়সাল আমিনের ঐক্যের আহ্বান জয়পুরহাটের পাঁচবিবির শসা ক্ষেতে মিলল টাইলস মিস্ত্রীর লাশ পর্যটনের সম্ভাবনা কাজে লাগাতে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে: ডিসি জাহিদ। রাজনীতির অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ : চৌগাছায় মেয়র পদে আতিকুর রহমান লেন্টুর বিকল্প দেখছেন না পৌরবাসী।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
সার-কীটনাশক ডিলার নিয়োগে প্রার্থী নিয়ে আপত্তি, গাইবান্ধায় সংবাদ সম্মেলন
/ ৯ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১০ পূর্বাহ্ন

সার-কীটনাশক ডিলার নিয়োগে প্রার্থী নিয়ে আপত্তি, গাইবান্ধায় সংবাদ সম্মেলন

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধার সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নে সার ও কীটনাশক ডিলার নিয়োগের চূড়ান্ত তালিকায় একজন আওয়ামী লীগ কর্মীর নাম থাকায় আপত্তি জানিয়েছেন ডিলার প্রত্যাশী ও পদুমশহর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহিনুর ইসলাম।
এ বিষয়ে শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন তিনি।
লিখিত বক্তব্যে শাহিনুর ইসলাম অভিযোগ করেন, সার ও কীটনাশক ডিলার নিয়োগের প্রক্রিয়ায় পদুমশহর ইউনিয়নের তিনজন প্রার্থীর মধ্যে এ.টি.এম. সাখাওয়াত হোসেনের নাম চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে। তিনি দাবি করেন, সাখাওয়াত হোসেন অতীতে বিভিন্ন নির্বাচনে অংশ নেওয়ার পাশাপাশি আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে নির্বাচনী কার্যক্রমে সক্রিয় ছিলেন।
শাহিনুর ইসলামের অভিযোগ, রাজনৈতিকভাবে সক্রিয় ওই ব্যক্তির নাম কীভাবে সার ও কীটনাশক ডিলার নিয়োগের চূড়ান্ত তালিকায় এসেছে, তা খতিয়ে দেখা প্রয়োজন।
তিনি আরও বলেন, ডিলার নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা ও নির্ধারিত নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা উচিত। এ বিষয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই করে এ.টি.এম. সাখাওয়াত হোসেনের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানান তিনি।
এ সময় তিনি গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা সার ও কীটনাশক ডিলার নিয়োগ কমিটির সভাপতির কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights