
তালামীযে ইসলামিয়া হাজরাই আঞ্চলিক শাখার কাউন্সিল সম্পন্ন। আল আমিন সুমন আহমদ সিলেট প্রতিনিধি
আব্দুল হাদী সভাপতি, রায়হান আহমদ সাধারণ সম্পাদক।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া লামাকাজী ইউনিয়নের আওতাধীন হাজরাই আঞ্চলিক শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে।
গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ ইং, শুক্রবার, বাদ জুম’আ, হাজরাই আতাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত কাউন্সিল সম্পন্ন হয়।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের লামাকাজী ইউনিয়নের সভাপতি মোঃ আশরাফ হোসেন, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের লামাকাজী ইউনিয়নের সহ-সভাপতি সুরমান আলী।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে আব্দুল হাদী কে সভাপতি, রায়হান আহমদ কে সাধারণ সম্পাদক ও রায়হান উদ্দিন কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২২ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলগণ হলেন–
সহ-সভাপতি সুলেমান আহমদ, সহ-সাধারণ সম্পাদক ছাকিব আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান, প্রচার সম্পাদক মুজাহিদ আলী, সহ-প্রচার সম্পাদক মারুফ আহমদ, অর্থ সম্পাদক জাকওয়ান আহমদ, অফিস সম্পাদক ছাইফ আহমদ, সহ-অফিস সম্পাদক মাহমুদ উল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মেহেদী হাসান, সহ-প্রশিক্ষণ সম্পাদক জাকওয়ান আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ইমন আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রুবেল আহমদ, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক আল আমিন, সদস্য ছায়েম,তালহা,ফাহিম,মাহমুদ, শাহান,রিহান প্রমুখ।





