শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
-মিথ্যে প্রশংসা- ঈদগাঁওর ৩৫ গ্রাম পুলিশ সদস্য ঢাকার পথে, যোগ দেবেন মহাসমাবেশে কুড়িগ্রামে জামিয়া ইসহাকিয়া ইসলামিয়া মাদ্রাসার চারতলা নতুন ভবনের উদ্বোধন। নগরকান্দায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সেনাসদস্য তিতাসের, শোকে স্তব্ধ পরিবার দুঃসময়ের পরীক্ষিত নেতা মেহেদী হাসান, আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ত্যাগ, সাহস ও আপসহীন রাজনৈতিক অবস্থানের কারণে সমর্থকদের প্রত্যাশা তাঁকে ঘিরে; চেয়ারম্যান হিসেবে দেখতে চান সমর্থকরা। মাইশার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জড়িত ঘাতক লরি চালককে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ। ভিডিও কলে বিয়ে, দেশে ফিরে যৌতুক দাবির অভিযোগে মামলা; আসামি আরিফ গ্রেপ্তার মান্দায় জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ আহত, মাথায় ৪ সেলাই কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু। যশোরের শার্শায় ধানখেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
রাজিবপুরে মা ইলিশ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট
/ ৫১ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৪:১৮ পূর্বাহ্ন

রাজিবপুরে মা ইলিশ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট

জিয়াউর রহমান জিয়া , রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন রক্ষায় কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কমিশনার মো. সাদেকুল হাসান এবং উপজেলা মৎস্য কর্মকর্তা। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।

অভিযানকালে জব্দ করা বিপুল পরিমাণ চায়না দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এসব অবৈধ জালের ব্যবহার বন্ধের মাধ্যমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করাই এ অভিযানের মূল উদ্দেশ্য।

মা ইলিশ সংরক্ষণে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য জেলেসহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে। ইলিশের প্রজনন মৌসুমে অবৈধ জাল ব্যবহার ও মাছ আহরণ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণে সরকারের নির্ধারিত নিষেধাজ্ঞা বাস্তবায়ন এবং ইলিশের বংশবিস্তার নির্বিঘ্ন রাখতে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের।
জিয়াউর রহমান জিয়া
০১৭০৭৪৫১০৩০

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights