
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনেঃ
আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার।
২০ অক্টোবর ২০২৬ইং তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজ মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে রংপুর সফর করেন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচির অংশ হিসেবে তিনি রংপুর মহানগরীর রাধা গোবিন্দ মন্দির (ধর্মসভা) ও দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন।
মাননীয় প্রধানমন্ত্রীর এ সফর উপলক্ষে রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম রংপুরে উপস্থিত থেকে সফরসংশ্লিষ্ট সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি করেন। প্রধানমন্ত্রীর পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা, যানবাহন চলাচল এবং জনসমাগম ব্যবস্থাপনায় গৃহীত পদক্ষেপগুলো গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেন।
রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এ সফরকে কেন্দ্র করে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।
মাননীয় প্রধানমন্ত্রীর রংপুর সফর নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে রংপুর রেঞ্জ পুলিশের সার্বিক নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।





