শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
-মিথ্যে প্রশংসা- ঈদগাঁওর ৩৫ গ্রাম পুলিশ সদস্য ঢাকার পথে, যোগ দেবেন মহাসমাবেশে কুড়িগ্রামে জামিয়া ইসহাকিয়া ইসলামিয়া মাদ্রাসার চারতলা নতুন ভবনের উদ্বোধন। নগরকান্দায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সেনাসদস্য তিতাসের, শোকে স্তব্ধ পরিবার দুঃসময়ের পরীক্ষিত নেতা মেহেদী হাসান, আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ত্যাগ, সাহস ও আপসহীন রাজনৈতিক অবস্থানের কারণে সমর্থকদের প্রত্যাশা তাঁকে ঘিরে; চেয়ারম্যান হিসেবে দেখতে চান সমর্থকরা। মাইশার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জড়িত ঘাতক লরি চালককে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ। ভিডিও কলে বিয়ে, দেশে ফিরে যৌতুক দাবির অভিযোগে মামলা; আসামি আরিফ গ্রেপ্তার মান্দায় জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ আহত, মাথায় ৪ সেলাই কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু। যশোরের শার্শায় ধানখেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কালিয়াকৈরে আনন্দ-আবেগ আর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব
/ ৫৫ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৯:৩১ অপরাহ্ন

কালিয়াকৈরে আনন্দ-আবেগ আর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব

মোঃ ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার :

গাজীপুরের কালিয়াকৈরে আজ শেষ হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজা। আজ শুভ বিজয়া দশমী।

সকাল থেকেই উপজেলার ১৫১টি পূজা মন্ডপে চলছে দশমীর আনুষ্ঠানিকতা। দেবীকে সিঁদুর পরানো, পান-মিষ্টি মুখ করানো, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখরিত চারপাশ। বিবাহিত নারীরা সিঁদুর খেলায় মেতে উঠেছেন। একে অপরকে সিঁদুর পরিয়ে দীর্ঘায়ু ও সুখী দাম্পত্য জীবনের প্রার্থনা করছেন।

পাঁচ দিনের উৎসব শেষে আজ দূর্গা মায়ের বিদায়ের দিন। তাই আনন্দের মাঝেও ভক্তদের চোখে-মুখে বিষাদের ছায়া। সন্তানরা যেমন মাকে বিদায় দিতে কষ্ট পায়, তেমনি ভক্তরাও দেবী দুর্গাকে বিদায় জানাচ্ছেন আবেগ আর ভক্তি দিয়ে।

বিকেলে উপজেলার চারটি স্হানে তুরাগ ও বংশী নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় এবারের দুর্গোৎসব। বিসর্জনকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি ঘাটে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন।
পূজা উদযাপন পরিষদের নেতারা জানান, এবছর অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা সম্পন্ন হয়েছে। প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিজয়ার এই দিনে সনাতন ধর্মাবলম্বীরা একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করবেন। অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির বিজয়ের এই উৎসব সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করবে – এমনটাই প্রত্যাশা সবার।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights