শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
৫৪ লাখ টাকা জরিমানা এড়াতে জমি বিক্রির পাঁয়তারা: রংপুরে প্রতারক ওয়াহেদুলের সম্পত্তি কিনলেই নিশ্চিত অর্থ ও জমি আত্মসাৎ! ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো: রুহুল আমিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি বরুড়া পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী কমিশনারগণের ওরিয়েন্টেশন কোর্সে ‘Bangladesh Police: At a Glance’ শীর্ষক সেশন পরিচালনা করলেন ডিআইজিঃ কোটালীপাড়ার সেই ছয় সন্তানের জনক ৯৫ বছর বয়সী বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল আটক ১০ বছরেও সংস্কার হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার,দুর্ভোগে দুই গ্রামের মানুষ। ১ কোটি ৪০ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, ক্ষুব্ধ এলাকাবাসী রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গায় নতুন শ্মশান নির্মাণকাজের উদ্বোধন, দীর্ঘদিনের সমস্যার সমাধানের আশা। বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর মাঠে মিলল বৃদ্ধের মরদেহ, এলাকায় চাঞ্চল্য
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
পেয়ারা ব্যবসায়ীর গাড়ি থামিয়ে ছিনতাইয়ের চেষ্টা, গণধোলাই দিয়ে দুজনকে পুলিশে দিল জনতা
/ ১২ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ২:১৬ পূর্বাহ্ন

পেয়ারা ব্যবসায়ীর গাড়ি থামিয়ে ছিনতাইয়ের চেষ্টা, গণধোলাই দিয়ে দুজনকে পুলিশে দিল জনতা

নাসিম উদ্দীন স্টাফ রিপোর্টারঃ

কুষ্টিয়ার মিরপুরে পেয়ারা ব্যবসায়ীর গাড়ি গতিরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। এ সময় তাদের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শনিবার (২৪ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার বহুলবাড়িয়া ইউনিয়নের ৯ মাইল কাচারীপাড়া সংলগ্ন কুষ্টিয়া-পাবনা মহাসড়কের সাহেব পাগলের বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে।

আটক দুজন হলেন—ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম লালুর মোড় এলাকার বাবুল হোসেনের ছেলে মো. সুমন হোসেন (২৮) এবং একই এলাকার মহিউদ্দিনের ছেলে মো. মাহাবুল আলম (৪০)। এ সময় তাঁদের কাছ থেকে একটি চাপাতি ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ভোরে কুষ্টিয়া-পাবনা মহাসড়ক দিয়ে একটি পেয়ারা ব্যবসায়ীর গাড়ি যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি সেটির গতিরোধ করেন। এ সময় তারা অস্ত্র প্রদর্শন করে ব্যবসায়ীর কাছে টাকা দাবি করেন বলে অভিযোগ ওঠে।

ঘটনাটি দেখতে পেয়ে আশপাশের স্থানীয় বাসিন্দা, কৃষক ও পথচারীরা এগিয়ে আসেন। পরিস্থিতি বুঝতে পেরে ওই দলের কয়েকজন সদস্য পালিয়ে গেলেও সুমন ও মাহাবুলকে স্থানীয়রা ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা তাদের মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে জনতার হাত থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘটনার সময় ওই ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য হিসেবে মহাসড়কে চলাচলকারী পেয়ারা ব্যবসায়ীর গাড়ি থামিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, “আজ ভোরে জনতার হাতে ছিনতাই চক্রের দুজন সদস্য আটক হন। পরে স্থানীয়রা তাদের মিরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় মিরপুর থানায় একটি ছিনতাই মামলা দায়ের হয়েছে।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights