শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
৫৪ লাখ টাকা জরিমানা এড়াতে জমি বিক্রির পাঁয়তারা: রংপুরে প্রতারক ওয়াহেদুলের সম্পত্তি কিনলেই নিশ্চিত অর্থ ও জমি আত্মসাৎ! ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো: রুহুল আমিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি বরুড়া পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী কমিশনারগণের ওরিয়েন্টেশন কোর্সে ‘Bangladesh Police: At a Glance’ শীর্ষক সেশন পরিচালনা করলেন ডিআইজিঃ কোটালীপাড়ার সেই ছয় সন্তানের জনক ৯৫ বছর বয়সী বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল আটক ১০ বছরেও সংস্কার হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার,দুর্ভোগে দুই গ্রামের মানুষ। ১ কোটি ৪০ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, ক্ষুব্ধ এলাকাবাসী রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গায় নতুন শ্মশান নির্মাণকাজের উদ্বোধন, দীর্ঘদিনের সমস্যার সমাধানের আশা। বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর মাঠে মিলল বৃদ্ধের মরদেহ, এলাকায় চাঞ্চল্য
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
​লংগাইর ইউনিয়নে চেয়ারম্যান পদ-প্রার্থী প্রভাষক নাছিরউদ্দিনের উঠান বৈঠক অনুষ্ঠিত।
/ ৭২ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ২:২৪ পূর্বাহ্ন

​লংগাইর ইউনিয়নে চেয়ারম্যান পদ-প্রার্থী প্রভাষক নাছিরউদ্দিনের উঠান বৈঠক অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার
আদিলুর রহমান

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ৪নং লংগাইর ইউনিয়নে চেয়ারম্যান পদ-প্রার্থী, সু-শিক্ষিতো, সৎ ও ন্যায়পরায়ণ তরুণ নেতা, প্রভাষক এ কে এম নাছির উদ্দিনের সমর্থনে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
​ ২৩শে অক্টোবর বিকেল তিনটায় মাইজবাড়ি বাজার সংলগ্ন মাঠে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়। অনুষ্ঠানে লংগাইর ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
​উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ-প্রার্থী প্রভাষক এ কে এম নাছির উদ্দিন।
​অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, ৪নং লংগাইর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, মোহাম্মদ আমির উদ্দিন পালোয়ান। সভাপতিত্ব করেন মোহাম্মদ মোশাররাফ হোসেন। সাবেক সভাপতি, লংগাইর ইউনিয়ন বিএনপি।
​বিশেষ অতিথি ও সম্মানীয় ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন:
​আমিনুল ইসলাম বাবুল — সাবেক সদস্য, দক্ষিণ গফরগাঁও উপজেলা বিএনপি।
​মোকছেদুজ্জামান লিটন খান — সাবেক সাধারণ সম্পাদক, দক্ষিণ গফরগাঁও উপজেলা বিএনপি।
​মোহাম্মদ রিপন শেখ — সাবেক সদস্য, দক্ষিণ গফরগাঁও উপজেলা বিএনপি।
​আনোয়ার হোসেন আনার ডালি — সাবেক সভাপতি, ৪নং লংগাইর ইউনিয়ন যুবদল।
​মোহাম্মদ এমদাদুল হক সবুজ — সাবেক সভাপতি, লংগাইর ইউনিয়ন ছাত্রদল।
​মোহাম্মদ নুরুল আমিন বেপারী — সভাপতি, লংগাইর ইউনিয়ন কৃষক দল।
​মোহাম্মদ আব্দুল কুদ্দুস (নবু) — স্বেচ্ছাসেবক দল নেতা।
মোহাম্মদ ​মোস্তাক ফকির — সাবেক ছাত্রনেতা।
​এছাড়াও সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রতিনিধিরা, যাদের মধ্যে অন্যতম— মুন্না, মিরজাহান মন্ডল, তোফাজ্জল হোসেন, রুবেল, বিপুল, খোকন, লিটন, সারফুল মুন্সি, রফিক, ছাত্রনেতা খালিদ হাসান মাছুম, নাহিদুল ইসলাম অনিক, শাহরিয়ার তানিন, শ্রমিক দল নেতা বদরুল, কালাম নেতা, রিপন, সালাম, স্বেচ্ছাসেবক দল নেতা প্রিন্স এবং মিল্লাত ।সাবেক ছাত্রনেতা সোহেল খান ও কর্নেলসহ লংগাইর ইউনিয়ন বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও স্থানীয় সাধারণ জনগণ।
​উঠান বৈঠকে বক্তারা বলেন, ৪নং লংগাইর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, অবহেলিত জনগণের সেবা এবং এলাকার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রভাষক এ কে এম নাছির উদ্দিনের মতো একজন শিক্ষিত ও সৎ লোকের নেতৃত্বের বিকল্প নেই। তারা আসছে নির্বাচনে সর্বস্তরের জনগণকে একোতাবদ্ধ হয়ে প্রভাষক নাছির উদ্দিনকে বিজয়ী করার আহ্ববান জানান।
​প্রধান অতিথির বক্তব্যে প্রভাষক এ কে এম নাছির উদ্দিন, উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আমি ক্ষমতার জন্য নয়, লংগাইর ইউনিয়নের মানুষের অধিকার আদায় ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করতে চাই। আপনারা সুযোগ দিলে এই ইউনিয়নকে মাদক-সন্ত্রাস , চাঁদাবাজ ও দুর্নীতি মুক্তএকটি বৈষম্যহীন আধুনিক-মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।”
সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে ​ঝাঁকঝমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে উঠান বৈঠকটি সমাপ্ত হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights