শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
৫৪ লাখ টাকা জরিমানা এড়াতে জমি বিক্রির পাঁয়তারা: রংপুরে প্রতারক ওয়াহেদুলের সম্পত্তি কিনলেই নিশ্চিত অর্থ ও জমি আত্মসাৎ! ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো: রুহুল আমিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি বরুড়া পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী কমিশনারগণের ওরিয়েন্টেশন কোর্সে ‘Bangladesh Police: At a Glance’ শীর্ষক সেশন পরিচালনা করলেন ডিআইজিঃ কোটালীপাড়ার সেই ছয় সন্তানের জনক ৯৫ বছর বয়সী বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল আটক ১০ বছরেও সংস্কার হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার,দুর্ভোগে দুই গ্রামের মানুষ। ১ কোটি ৪০ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, ক্ষুব্ধ এলাকাবাসী রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গায় নতুন শ্মশান নির্মাণকাজের উদ্বোধন, দীর্ঘদিনের সমস্যার সমাধানের আশা। বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর মাঠে মিলল বৃদ্ধের মরদেহ, এলাকায় চাঞ্চল্য
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
রংপুর রেঞ্জের ডিআইজি শুভেচ্ছা জানিয়েছেন শারদীয় দূর্গাপূজায় সংশ্লিষ্ট সকলকেঃ
/ ৪৬ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ২:৩২ পূর্বাহ্ন

রংপুর রেঞ্জের ডিআইজি শুভেচ্ছা জানিয়েছেন শারদীয় দূর্গাপূজায় সংশ্লিষ্ট সকলকেঃ

আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার।

শারদীয় দুর্গাপূজা ২০২৬ইং রংপুর রেঞ্জের আওতাধীন আটটি জেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। এ বছর রংপুর রেঞ্জের আট জেলায় সর্বমোট ৫,৩৯৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। পূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে রংপুর রেঞ্জ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যগণ নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন।

২৩ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, রংপুর জেলায় ৭৭৬টি পূজামণ্ডপের মধ্যে ৭৭০টি, গাইবান্ধা জেলায় ৬৩০টির মধ্যে ৬২৬টি, কুড়িগ্রাম জেলায় ৫৬০টির মধ্যে ৫৫৫টি, লালমনিরহাট জেলায় ৪৭৫টির মধ্যে ৪৬৮টি, নীলফামারী জেলায় ৮৭০টির মধ্যে ৮৬৪টি, দিনাজপুর জেলায় ১,৩০৬টির মধ্যে ১,২৯০টি, ঠাকুরগাঁও জেলায় ৪৭৫টির মধ্যে ৪৬১টি এবং পঞ্চগড় জেলায় ৩০৪টির মধ্যে ৩০৩টি পূজামণ্ডপে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। আট জেলায় মোট ৫,৩৩৭টি পূজামণ্ডপে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে।

এছাড়াও ঘটপূজাসহ প্রতিমা বিসর্জন হবে না এমন পূজামণ্ডপের সংখ্যা ৪৬টি।

পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে রংপুর রেঞ্জের সকল পুলিশ সদস্যের কর্তব্যনিষ্ঠা, পেশাদারত্ব ও আন্তরিক প্রচেষ্টার জন্য তাঁদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সঙ্গে পূজা উদযাপন কমিটি, স্থানীয় প্রশাসন, সুশীল সমাজের প্রতিনিধি, স্বেচ্ছাসেবক এবং সর্বস্তরের জনগণের সহযোগিতার জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সকলের সম্মিলিত প্রচেষ্টায় ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে।

রংপুর রেঞ্জ পুলিশের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, সঠিক তথ্য প্রচার এবং জনসম্পৃক্ততা বৃদ্ধিতে গণমাধ্যমের সম্মানিত সাংবাদিকবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁদের পেশাদার সহযোগিতা ও আন্তরিকতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবিষ্যতেও রংপুর রেঞ্জ পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা, আস্থা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করেন মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম-সেবা
ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি)
রংপুর রেঞ্জ, রংপুর।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights