বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন
/ ৯ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৮:৫০ পূর্বাহ্ন

কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন

​
মোঃ মফিজউদ্দিন নয়ন
ষ্টাফ রিপোর্টার

​গুপ্ত ও স্বৈরাচারী শক্তি এক কাতারে দাঁড়িয়ে একই ভাষায় কথা বলছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন।

​বুধবার (২৮ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কটিয়াদী উপজেলা যুবদলের আয়োজনে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​এমপি জালাল উদ্দিন বলেন, “বাংলাদেশের সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ২১৪ আসন নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। আমরা কাউকে রক্তচক্ষু দেখাতে ভয় পাই না। দেশকে সুন্দরভাবে পরিচালনায় আমরা সকলের সহযোগিতা চাই; তবে কেউ যদি আমাদের রক্তচক্ষু দেখায়, আমরাও তাদের ছাড় দেবো না।”

​তারেক রহমানের নেতৃত্ব ও ত্যাগের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “তারেক রহমান অসামান্য ত্যাগের মাধ্যমে আজ দেশ পরিচালনা করছেন— বিষয়টি আমাদের সবসময় মাথায় রাখতে হবে। আমাদের স্লোগান হবে— ‘তারেক রহমান এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে; তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই।’”

​কটিয়াদী উপজেলা যুবদলের সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, সিনিয়র সহ-সভাপতি বাবু জহরলাল সাহা, সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, মিজানুর রহমান স্বপন, পৌর বিএনপি’র সভাপতি আশরাফুল হক দাদন, সেক্রেটারি সাজিদুর রহমান সজল, যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইলিয়াস আলী,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তাসরিফুল হাসিবসহ বিভিন্ন ইউনিয়ন থেকে যুবদলের নেতাকর্মীরা।

মোঃ মফিজউদ্দিন নয়ন
তারিখ-২৮/১০/২৬ইং
মোবা:০১৭৩২১৬৩৬৪৫

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights