বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ডিজিটাল ভূমি সেবায় বদলে যাচ্ছে শ্রীবরদী: কুইজ প্রতিযোগিতা ও জনসচেতনতা সভার মধ্য দিয়ে ভূমি মেলা উদ্বোধন
/ ৯৭ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

ডিজিটাল ভূমি সেবায় বদলে যাচ্ছে শ্রীবরদী: কুইজ প্রতিযোগিতা ও জনসচেতনতা সভার মধ্য দিয়ে ভূমি মেলা উদ্বোধন
​শ্রীবরদী (শেরপুর) স্টাফ রিপোর্টার
মোতাহার হোসোন
‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘ভূমি সেবা মেলা ২০২৬’। মেলা উপলক্ষে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান, জনসচেতনতামূলক সভা এবং শিক্ষার্থীদের নিয়ে ভূমি বিষয়ক বিশেষ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
​মঙ্গলবার (১৯ মে) শ্রীবরদী উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এই মেলা ও সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিএনপি’র উপজেলার সভাপতি জনাব আব্দুর রহিম দুলাল উপস্থিত ছিলেন, এমনকি তিনি বক্তব্যে বলেন যে,
​একসময় ভূমি সেবা মানেই ছিল সাধারণ মানুষের ভোগান্তি। কিন্তু বর্তমান সরকারের ডিজিটাল ও অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা চালু হওয়ায় মানুষ এখন ঘরে বসেই পর্চা, নামজারিসহ বিভিন্ন সেবা পাচ্ছেন। এই মেলা ও সচেতনতামূলক সভা সাধারণ মানুষকে ভূমির আইন ও অধিকার সম্পর্কে আরও সচেতন করবে।”
​শ্রীবরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মো: হাসিব উল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মনীষা আহমেদ।
​অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল স্থানীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা’। কুইজের মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে ভূমি সেবা ডিজিটালকরণ এবং নাগরিক অধিকারের বিভিন্ন দিক তুলে ধরা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
​উদ্বোধনী ও সচেতনতা সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সমাজসেবক, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমকর্মীবৃন্দ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights