বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
৫৪ লাখ টাকা জরিমানা এড়াতে জমি বিক্রির পাঁয়তারা: রংপুরে প্রতারক ওয়াহেদুলের সম্পত্তি কিনলেই নিশ্চিত অর্থ ও জমি আত্মসাৎ! ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো: রুহুল আমিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি বরুড়া পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী কমিশনারগণের ওরিয়েন্টেশন কোর্সে ‘Bangladesh Police: At a Glance’ শীর্ষক সেশন পরিচালনা করলেন ডিআইজিঃ কোটালীপাড়ার সেই ছয় সন্তানের জনক ৯৫ বছর বয়সী বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল আটক ১০ বছরেও সংস্কার হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার,দুর্ভোগে দুই গ্রামের মানুষ। ১ কোটি ৪০ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, ক্ষুব্ধ এলাকাবাসী রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গায় নতুন শ্মশান নির্মাণকাজের উদ্বোধন, দীর্ঘদিনের সমস্যার সমাধানের আশা। বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর মাঠে মিলল বৃদ্ধের মরদেহ, এলাকায় চাঞ্চল্য
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
নীলফামারীতে চাঁদা না পেয়ে কলেজছাত্রকে মারধর, আসামির রিমান্ড
/ ৮ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৬:৩০ পূর্বাহ্ন

নীলফামারীতে চাঁদা না পেয়ে কলেজছাত্রকে মারধর, আসামির রিমান্ড

রাব্বি রহমান নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে ১০ হাজার টাকা চাঁদা না পেয়ে এক কলেজছাত্রকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগে মো. মামুন শেখ ওরফে জঙ্গি মামুন ওরফে ভাইরাল মামুন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আদালত তাঁর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর ২০২৬ দুপুরে নীলফামারী পৌর এলাকার মার্কেটসংলগ্ন বড় মাঠের পাশে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী তৌফিক এলাহী রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। অভিযোগ, ওই সময় মামুন শেখ ও তাঁর সহযোগীরা তৌফিকের কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মারধর করে নাকে ঘুষি মেরে রক্তাক্ত জখম করা হয়। এ সময় তাঁর পকেট থেকে ১ হাজার ২০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ৩ নভেম্বর ২০২৬ তারিখে নীলফামারী থানায় মামলা নম্বর ৭ দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা নীলফামারী থানার এসআই সাবের শাফায়াত জানান, এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights