শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
৫৪ লাখ টাকা জরিমানা এড়াতে জমি বিক্রির পাঁয়তারা: রংপুরে প্রতারক ওয়াহেদুলের সম্পত্তি কিনলেই নিশ্চিত অর্থ ও জমি আত্মসাৎ! ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো: রুহুল আমিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি বরুড়া পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী কমিশনারগণের ওরিয়েন্টেশন কোর্সে ‘Bangladesh Police: At a Glance’ শীর্ষক সেশন পরিচালনা করলেন ডিআইজিঃ কোটালীপাড়ার সেই ছয় সন্তানের জনক ৯৫ বছর বয়সী বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল আটক ১০ বছরেও সংস্কার হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার,দুর্ভোগে দুই গ্রামের মানুষ। ১ কোটি ৪০ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, ক্ষুব্ধ এলাকাবাসী রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গায় নতুন শ্মশান নির্মাণকাজের উদ্বোধন, দীর্ঘদিনের সমস্যার সমাধানের আশা। বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর মাঠে মিলল বৃদ্ধের মরদেহ, এলাকায় চাঞ্চল্য
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কক্সবাজারের ঈদগাঁওতে অবৈধ ক্লিনিক সিলগালা, রাইস মিলকে জরিমানা
/ ৫ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৫:২১ পূর্বাহ্ন

কক্সবাজারের ঈদগাঁওতে অবৈধ ক্লিনিক সিলগালা, রাইস মিলকে জরিমানা

কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজারের ঈদগাঁওয়ে অবৈধভাবে পরিচালিত একটি ক্লিনিককে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে সিলগালা করা হয়েছে।

একই দিনে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন অমান্য করায় একটি অটো রাইস মিলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমার নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব ব্যবস্থা নেয়া হয়।

জানা যায়, ঈদগাঁও ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুরাতন ছাগল বাজার এলাকায় সৌদি প্রত্যাগত মো. মনজুর আলমের ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ‘রুরাল মেডিকেল প্র্যাকটিশনার ক্লিনিক’-এ অভিযান চালানো হয়। ক্লিনিকটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিল বলে সূত্রে দাবি জানানো হয়। তবে অভিযানকালে সেখানে কাকেও পাওয়া যায়নি।
পরে ক্লিনিক থেকে গর্ভবতী নারীদের স্বাস্থ্য পরীক্ষা ও ডেলিভারির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম এবং অক্সিজেন সিলিন্ডার জব্দ করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়। জব্দ করা সরঞ্জামগুলো ঈদগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

অভিযানে ঈদগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং তাঁর টিম সহযোগিতা করেন।
এদিকে একই দিন ঈদগাঁও বাজারের প্রধান সড়কে অবস্থিত ফরাজি অটো রাইস মিলে পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ঈদগাঁও থানার পুলিশ ও আনসার সদস্য এবং গ্রামপুলিশ উপস্থিত ছিলেন।

জনস্বাস্থ্য সুরক্ষা, অবৈধ চিকিৎসা সেবা রোধ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মোঃ রেজাউল করিম
কক্সবাজার
০১৮৩৫-৪১০১২৫
০১৫৫৮-৪৩৪২২৮

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights