শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
৫৪ লাখ টাকা জরিমানা এড়াতে জমি বিক্রির পাঁয়তারা: রংপুরে প্রতারক ওয়াহেদুলের সম্পত্তি কিনলেই নিশ্চিত অর্থ ও জমি আত্মসাৎ! ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো: রুহুল আমিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি বরুড়া পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী কমিশনারগণের ওরিয়েন্টেশন কোর্সে ‘Bangladesh Police: At a Glance’ শীর্ষক সেশন পরিচালনা করলেন ডিআইজিঃ কোটালীপাড়ার সেই ছয় সন্তানের জনক ৯৫ বছর বয়সী বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল আটক ১০ বছরেও সংস্কার হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার,দুর্ভোগে দুই গ্রামের মানুষ। ১ কোটি ৪০ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, ক্ষুব্ধ এলাকাবাসী রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গায় নতুন শ্মশান নির্মাণকাজের উদ্বোধন, দীর্ঘদিনের সমস্যার সমাধানের আশা। বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর মাঠে মিলল বৃদ্ধের মরদেহ, এলাকায় চাঞ্চল্য
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
বীরগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ১ সদস্য গ্রেপ্তার
/ ১৩ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৫:৪৬ পূর্বাহ্ন

বীরগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ১ সদস্য গ্রেপ্তার

মোয়াজ্জেম সরকার রুবেল দিনাজপুর। প্রতিনিধি।

দিনাজপুরের বীরগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় অভিযান চালিয়ে মোশারফ হোসেন নামে এক চোর চক্রের সদস্যকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর ) দুপুরে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার বীরগঞ্জ সার্কেল শাওন কুমার সরকার।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার পাল্টাপুর ইউনিয়নের বাছারগ্রাম গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে মোশারফ হোসেন ওরফে মশিউর (৩৮)।

অতিরিক্ত পুলিশ সুপার বীরগঞ্জ সার্কেল শাওন কুমার সরকার জানান, জয়ন্তিয়া ঘাটপাড়ে একটি চায়ের দোকানে পুরাতন মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে এসআই দেবাশীষ, এসআই (নি:) দীপু কুমার, এসআই রায়হান নবী, এসআই একরামুল হকসহ সঙ্গীয় পুলিশ ফোর্স বাছারগ্রাম এলাকার মোশারফ হোসেন ওরফে মশিউর কে আটক করেন। এসময় ২/৩ জন অপরিচিত ব্যক্তি পালিয়ে যায়। আটককৃত মোশারফ কে জিজ্ঞাসাবাদকালে তার দেওয়া তথ্যে তার বাড়িতে অভিযান চালিয়ে ৬টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মোটরসাইকেলগুলো আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ ৩০ হাজার টাকা। পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিঞ্জাসাবাদে চোর চক্রের সদস্য মোশারফ স্বীকার করে জানান, দিনাজপুর জেলার কাহারোল উপজেলার শাহপাড়া গ্রামের নেফাউর এর ছেলে মোঃ গোলাপ (৪৫)সহ সহযোগী আরও ২/৩ জন চোর চক্রের সদস্য আশপাশের বিভিন্ন জেলা উপজেলার থেকে মোটরসাইকেল চুরি করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে। কৌশলে তারা মোটরসাইকেল চুরি করে কম মূল্যে বিক্রি করত। চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে। তাকে জেলা আদালতে সোর্পদ করা হয়েছে। সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ আক্তারুজ্জামান সরকার, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, এসআই জাহাঙ্গীর বাদশা রনি, এসআই দেবাশীষ চন্দ্র বর্মন উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights