বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
৫৪ লাখ টাকা জরিমানা এড়াতে জমি বিক্রির পাঁয়তারা: রংপুরে প্রতারক ওয়াহেদুলের সম্পত্তি কিনলেই নিশ্চিত অর্থ ও জমি আত্মসাৎ! ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো: রুহুল আমিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি বরুড়া পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী কমিশনারগণের ওরিয়েন্টেশন কোর্সে ‘Bangladesh Police: At a Glance’ শীর্ষক সেশন পরিচালনা করলেন ডিআইজিঃ কোটালীপাড়ার সেই ছয় সন্তানের জনক ৯৫ বছর বয়সী বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল আটক ১০ বছরেও সংস্কার হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার,দুর্ভোগে দুই গ্রামের মানুষ। ১ কোটি ৪০ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, ক্ষুব্ধ এলাকাবাসী রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গায় নতুন শ্মশান নির্মাণকাজের উদ্বোধন, দীর্ঘদিনের সমস্যার সমাধানের আশা। বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর মাঠে মিলল বৃদ্ধের মরদেহ, এলাকায় চাঞ্চল্য
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
১০ বছরেও সংস্কার হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার,দুর্ভোগে দুই গ্রামের মানুষ।
/ ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৯:৪০ পূর্বাহ্ন

১০ বছরেও সংস্কার হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার,দুর্ভোগে দুই গ্রামের মানুষ।
মোঃ জাফর আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি:
৫ নভেম্বর বৃহস্পতিবার সারা জমিন গিয়ে দেখা যায় একটি সেতু, অথচ নেই চলাচলের নিরাপদ ব্যবস্থা। প্রায় ১০ বছর ধরে ভাঙা সংযোগ সড়ক, নড়বড়ে বাঁশের সাঁকো আর প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা নিয়েই চলতে হচ্ছে হাজারো মানুষকে। অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে হয় কাঁধে করে, কৃষকের উৎপাদিত ফসল বাজারে নিতে পোহাতে হয় সীমাহীন দুর্ভোগ। এমন চিত্র কুড়িগ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নামা ভেলাকোপা ও টাপু ভেলাকোপা গ্রামের।
স্থানীয় সূত্রে জানা যায়, খালের ওপর নির্মিত সেতুটির পূর্ব পাশের সংযোগ সড়কটি ২০১৭ সালে বন্যায় সুরক্ষাব্যবস্থাসহ ভেঙে যায়। এতে সেতুটির সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সংযোগ সড়কটি সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। বাধ্য হয়ে এলাকাবাসী নিজেরাই চাঁদা তুলে এবং বাঁশ-কাঠ সংগ্রহ করে অস্থায়ী সাঁকো নির্মাণ করেন। সেই নড়বড়ে সাঁকো দিয়েই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী মোঃ বাবলু মিয়া বলেন, প্রায় ১০ বছর ধরে মানুষ এভাবে কষ্ট করছেন। সমস্যা সমাধানের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন। পৌর কর্তৃপক্ষের কাছে কতবার যে যাওয়া হয়েছে, তার হিসাব নেই। প্রতিবারই কাজ করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়, কিন্তু বাস্তবে কোনো পরিবর্তন দেখা যায়নি।
গ্রাম্য চিকিৎসক ফয়জাল আলী বলেন, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে বহু পরিবারের বসবাস। সেতুর সংযোগ সড়ক ভেঙে যাওয়ার পর এলাকাবাসী নিজেরাই চাঁদা তুলে রাস্তা মেরামত করেছেন এবং বাঁশ-কাঠ দিয়ে সাঁকো তৈরি করেছেন। নাগরিক হিসেবে পৌরসভার সেবা পাওয়ার কথা থাকলেও বছরের পর বছর তাঁদের নিজ উদ্যোগেই চলাচলের ব্যবস্থা করতে হচ্ছে।
শুধু পৌরসভার বাসিন্দারাই নন, পাশের পাঁচগাছী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নওয়াবশ গ্রামের প্রায় ১ হাজার ৫০০ পরিবারের মানুষও এই সেতুর ওপর নির্ভরশীল। ওই গ্রামের বাসিন্দা আইয়ুব আলী বলেন, সেতুর সংযোগ সড়ক সংস্কার না হওয়ায় তাঁদের যাতায়াতে চরম অসুবিধা হচ্ছে। গ্রামের কেউ অসুস্থ হলে কাঁধে করে নিয়ে যেতে হয়। এদিকে কোনো অটোরিকশা কিংবা রিকশা আসতে পারে না। অনেক ক্ষেত্রে নদী পারাপারের জন্য নৌকার ওপর নির্ভর করতে হয়। আমরা খুব অসহায় অবস্থায় আছি।
তিনি আরও বলেন, এলাকায় প্রচুর কৃষিপণ্য উৎপাদিত হয়। শাকসবজি থেকে শুরু করে কলা পর্যন্ত বিভিন্ন ফসল আবাদ করেন কৃষকেরা। কিন্তু যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় উৎপাদিত পণ্য পরিবহন করতে পারেন না তাঁরা। এতে কৃষকেরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। তাই দ্রুত সেতুর সংযোগ সড়ক মেরামত করা প্রয়োজন।
প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করছেন। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের জন্য সাঁকোটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, প্রথম শ্রেণির পৌরসভার অন্তর্ভুক্ত হয়েও তাঁরা দীর্ঘদিন ধরে নিরাপদ যোগাযোগব্যবস্থা থেকে বঞ্চিত। তাঁদের প্রশ্ন, একের পর এক তিনজন মেয়র দায়িত্ব পালন করলেও কেন এই গুরুত্বপূর্ণ সেতুর সংযোগ সড়ক সংস্কার করা সম্ভব হলো না? পৌরসভার নাগরিক হয়েও কেন বছরের পর বছর এমন অবহেলা ও দুর্ভোগের শিকার হতে হবে তাঁদের? এই এলাকার মানুষ কি পৌরসভার নাগরিক সুবিধা পাওয়ার অধিকার রাখেন না?
এ বিষয়ে পৌর কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে সংশ্লিষ্টরা জানান, সেতুর সংস্কারসংক্রান্ত প্রতিবেদন পাঠানো হয়েছে। তবে কবে নাগাদ সংস্কারকাজ শুরু হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
এলাকাবাসীর দাবি, আর আশ্বাস নয়, এবার তাঁরা বাস্তব উদ্যোগ দেখতে চান। দ্রুত সেতুর সংযোগ সড়ক পুনর্নির্মাণ, প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা নিশ্চিত এবং স্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন তাঁরা। তাঁদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ ও জনস্বার্থের বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights