
গয়হাটায় ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত, প্রধান অতিথি গয়হাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী জাকির তালুকদার
রামকৃষ্ণ সাহা রামা টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুরে স্বল্পআকুটিয়া প্রবাসী মানব কল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর জমজমাট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
রোববার ৮ নভেম্বর বিকেলে স্বল্পআকুটিয়া ও গোপিনাথপুর ঈদগাহ মাঠে উৎসবমুখর পরিবেশে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সমাজ সেবক মোঃ খালেদুজ্জামান সিদ্দিকীর সভাপতিত্বে এবং সুমন মিয়া ও মফিজুল ইসলাম মাহফুজের যৌথ সঞ্চালনায় উক্ত ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গয়হাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী জাকির তালুকদার।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন অগ্নিবীণা আইডিয়াল কলেজ ও কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য মীর মুশফিক হোসেন শৈবাল।
উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজ মোঃ রফিক মিয়া।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক, আয়োজক সংগঠনের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ম্যাচ শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।





