মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
কোটালীপাড়ার ঐতিহ্য বাহী বড়দল সার্বজনীন শ্রী শ্রী মা গঙ্গা মন্দিরের আলোচনাসভা বিপদের দিনেও যিনি আগলে রেখেছেন দলকে: পুটখালী বিএনপির কান্ডারি মফিজুর রহমানের সংগ্রামের গল্প চাঁদপুরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা পেল ‘বিকল্প কেন্দ্রীয় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি’ তৃতীয় আঞ্চলিক কাব ক্যাম্পুরী ২০২৬ এর সমাপনী অনুষ্ঠানঃ সোনারগাঁয়ের জগনাদী গ্রামে উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী কালীপূজা, সম্প্রীতির বন্ধনে একাকার হিন্দু-মুসলিম গয়হাটায় ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত, প্রধান অতিথি গয়হাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী জাকির তালুকদার গাইবান্ধা রেড ক্রিসেন্ট ইউনিটের নতুন কমিটি গঠন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৭ জন মেজর আখতারের মিথ্যা অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তেজনা, বিএনপির সংবাদ সম্মেলন। চৌদ্দগ্রামের গুণবতী ডিগ্রী কলেজে A+ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত। রংপুরের মিঠাপুকুরে চাঞ্চল্যকর জালিয়াতি ও প্রতারণা হাফেজা হতে এসে বাল্যবিয়ে ও জালিয়াতির শিকার কিশোরী, স্ট্যাম্পে সই নিয়ে ২ লাখ টাকা দাবির অভিযোগ প্রতারক চক্রের বিরুদ্ধে!
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
বিপদের দিনেও যিনি আগলে রেখেছেন দলকে: পুটখালী বিএনপির কান্ডারি মফিজুর রহমানের সংগ্রামের গল্প
/ ১২৮ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৭:১৫ পূর্বাহ্ন

বিপদের দিনেও যিনি আগলে রেখেছেন দলকে: পুটখালী বিএনপির কান্ডারি মফিজুর রহমানের সংগ্রামের গল্প

মোঃযায়েদ আলী জাহিদ
যশোর জেলা প্রতিনিধি।

সমাজে এমন কিছু মানুষ থাকেন, যাঁদের শত লোভ-লালসা, অত্যাচার কিংবা প্রতিকূলতাও তাঁদের নির্ধারিত গন্তব্য বা আদর্শ থেকে একবিন্দুও বিচ্যুত করতে পারে না। তাঁরা দলের দুর্দিনে নিবেদিতপ্রাণ কান্ডারি হিসেবে আঁধারে আলোর পথ দেখান। শত ঝড়-ঝঞ্ঝা, সাইক্লোন কিংবা রাজনৈতিক সুনামি পেরিয়ে যাঁরা অর্পিত দায়িত্ব পালনে বিন্দুমাত্র ছাড় দেন না। যশোর জেলার শার্শা উপজেলার পুটখালী ইউনিয়নের বর্তমান সংগ্রামী সভাপতি মোঃ মফিজুর রহমান তেমনই একজন আপসহীন ও ত্যাগী রাজনৈতিক ব্যক্তিত্ব।
আজকের এই অবস্থানে পৌঁছানোর নেপথ্যে রয়েছে তাঁর জীবনের দীর্ঘ লড়াই ও কণ্টকাকীর্ণ পথচলার ইতিহাস। ১৯৮৫ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতিতে তাঁর পথচলা শুরু হয়। স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনেও তিনি পুটখালী ইউনিয়নে অন্যতম প্রধান কারিগরের ভূমিকা পালন করেছিলেন।
রাজনীতিতে তাঁর দূরদর্শিতা ও সাংগঠনিক দক্ষতার কারণে তিনি দ্রুতই যশোর জেলার প্রয়াত প্রবীণ জননেতা তরিকুল ইসলামের নজরে আসেন। এর ফলশ্রুতিতে তাঁকে শার্শা উপজেলা বিএনপির অন্যতম সদস্য এবং পরবর্তীতে গুরুত্বপূর্ণ ৫ নম্বর পুটখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
বিশেষ করে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়কাল ছিল বিএনপির রাজনীতির জন্য সবচেয়ে কঠিন ও ক্রান্তিকাল। আর এই দুঃসময়েও তিনি পুটখালী ইউনিয়ন বিএনপির হাল শক্ত হাতে ধরে রেখেছিলেন। ফলস্বরূপ তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী সরকার ও তাদের পেটোয়া বাহিনীর প্রধান লক্ষ্যে পরিণত হন তিনি। ২০১৪ সালের প্রহসনের নির্বাচনের পর থেকে তাঁর ওপর নেমে আসে অমানবিক নির্যাতন ও দমন-পীড়ন।
আওয়ামী প্রশাসন ও দলীয় ক্যাডাররা তাঁর বিরুদ্ধে হুলিয়া জারি করে, ভাঙচুর চালায় বাড়িঘরে। শুরু হয় তাঁর দীর্ঘ ফেরারি জীবন। এত মামলা, হামলা ও নির্যাতনের পরও তিনি বিএনপি থেকে দূরে সরে যাননি। পুটখালী থেকে শার্শার মাঠঘাট, যশোরের লালদীঘির ময়দান, খুলনার হাদিস পার্ক কিংবা ফরিদপুর থেকে নয়াপল্টন—সব জায়গায় বিএনপির পতাকা হাতে নেতাকর্মীদের নিয়ে সবার আগে উপস্থিত থেকেছেন তিনি।
বিগত ১৭ বছরে বিএনপির দলীয় সভা-সমাবেশে তাঁর অনুপস্থিতি ছিল বিরল। যেদিন তাঁকে বাইরে দেখা যায়নি, সেদিন তিনি ছিলেন কারাগারের অন্তরালে। শুধুমাত্র বিএনপি করার অপরাধে তাঁর বিরুদ্ধে ১০টিরও বেশি মিথ্যা ও নাশকতার মামলা দেওয়া হয় এবং পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে তাঁকে ৮৩ দিনেরও বেশি সময় কারা নির্যাতন সহ্য করতে হয়। জেলের চার দেওয়ালে বন্দি থেকেও তিনি পুটখালী ইউনিয়নের প্রতিটি সভা, মিছিল ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন। বিগত ১৭ বছরে নিজের ওপর শত নির্যাতন সত্ত্বেও তিনি ইউনিয়নের প্রতিটি কর্মীর জেল-জামিন এবং তাঁদের পরিবারের খোঁজখবর নিয়েছেন অভিভাবকের মতো।
মফিজুর রহমানের পুরো পরিবারই একটি নিবেদিতপ্রাণ বিএনপি পরিবার। তাঁর মেজো ভাই মোঃ. মাহবুবুর রহমান বকুল শার্শা উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক, ছোট ভাই মোঃ. ফারুক হোসেন পুটখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমানে শার্শা উপজেলা যুব্ দলের যুগ্ন আহবায়ক এবং তাঁর মরহুম বাবা আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন ছিলেন পুটখালী ইউনিয়ন বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক ও সভাপতি। এছাড়া তাঁর ছেলে সোহেল মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন এবং এখন তিনি স্থানীয় বিএনপির রাজনীতির অন্যতম পুরোধা।
ঐতিহাসিক ৫ আগস্টের প্রাক্কালে হাসিনা পতনের আন্দোলনে পুটখালী ইউনিয়নে যে আন্দোলন ও মিছিল-মিটিং পরিচালিত হয়, তার মূল চালিকাশক্তি ছিলেন এই মফিজুর রহমান।
রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি মফিজুর রহমান ১৯৯৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত পুটখালী ইউনিয়ন পরিষদের মেম্বার এবং ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব সফলতার সাথে পালন করেন। এরপর ২০১১ সালের ইউপি নির্বাচনে তিনি ৩৫৬ ভোটে জয়লাভ করলেও তৎকালীন প্রশাসনের কারচুপিতে তাঁকে ৪ ভোটে পরাজিত দেখানো হয় বলে অভিযোগ রয়েছে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলমত নির্বিশেষে সর্বস্তরের ভোটাররা তাকে পুটখালী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। ইউনিয়নবাসীর ভাষ্যমতে, ২০১১ সালে তাঁর সাথে যে অন্যায় করা হয়েছিল, এবার জনগণ ব্যালটের মাধ্যমে তার জবাব দিতে চায়। বিগত ৪২ বছর ধরে তিনি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। মেম্বার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকাকালীন তিনি তাঁর এলাকায় উল্লেখযোগ্য রাস্তাঘাট ও উন্নয়নমূলক কাজ করেছিলেন, কিন্তু গত ১৫ বছরে ইউনিয়নে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। তাই এলাকার উন্নয়নে মফিজ ভাইয়ের কোনো বিকল্প নেই বলে মনে করেন স্থানীয়রা।
ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ লিয়াকত আলী বলেন, “মফিজুর ভাই অত্যন্ত ভালো মানুষ। বিগত ১৭ বছর তিনি ইউনিয়ন বিএনপিকে টিকিয়ে রেখেছেন। তিনি আমাদের ক্যান্ডিডেট, মনোনয়ন পেলে আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ।”
৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কবিরুল ইসলাম বলেন, “তিনি ৫-৭টি নাশকতার মামলার আসামি হওয়া সত্ত্বেও কঠিন সময়েও ইউনিয়ন বিএনপিকে শক্তহাতে আগলে রেখেছেন।”
নির্বাচন করার বিষয়ে মোঃ মফিজুর রহমান জানান, “নির্বাচন করার ইচ্ছা রয়েছে, তবে সবকিছুই নির্ভর করছে জেলা ও উপজেলা বিএনপি হাইকমান্ডের সিদ্ধান্তের ওপর। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে আমার বিশ্বাস সাধারণ ভোটাররা নিরাশ করবেন না। আগামী দুই বছরের মধ্যে ইউনিয়নের সব ধরনের উন্নয়ন দৃশ্যমান করে পুটখালী ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।”
নির্বাচিত হলে তাঁর প্রধান অগ্রাধিকারসমূহ:মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন: পুটখালী ইউনিয়ন থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদকের কালো ছায়া চিরতরে নির্মূল করা।শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়ন: সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত শিক্ষা ও চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণের পাশাপাশি যুব সমাজের উন্নয়নে বিশেষ অগ্রাধিকার দেওয়া।
জীবনের সোনালী সময়গুলো যিনি দলের জন্য ও জনগণের অধিকার আদায়ের জন্য বিলিয়ে দিয়েছেন, আজ সময় এসেছে সেই লড়াকু সৈনিককে তাঁর প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়ার। আসুন, দলমত নির্বিশেষে পুটখালী ইউনিয়নকে একটি নিরাপদ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে মোঃ মফিজুর রহমানের হাতকে শক্তিশালী করি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights