
কোটালীপাড়ার ঐতিহ্য বাহী বড়দল সার্বজনীন শ্রী শ্রী মা গঙ্গা মন্দিরের আলোচনাসভা
কোটালীপাড়া,(গোপালগঞ্জ)প্রতিনিধি:-শেখ কামরুজ্জামান (রানা).
গোপালগঞ্জের কোটালীপাড়ার ঐতিহ্য বাহী বড়দল সার্বজনীন শ্রী শ্রী মা গঙ্গা মন্দিরে সার্বিক উন্নয়নে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তাগন মন্দিরের প্রায় ১৪ একর সম্পত্তি রক্ষা, দৃষ্টি নন্দন মন্দির নির্মাণ, মন্দির সীমানায় তার কাঁটার বেড়া সহ সার্বিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দেয়া হয়। এসময় বক্তাগন বর্তমান সরকারের গোপালগঞ্জ -৩(কোটালীপাড়া- টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য এসএম জিলানীর সার্বিক সহযোগিতা প্রার্থনা করেছেন। কেননা তিনি জনবান্ধন নেতা। এছাড়া আমাদের সকল মন্দিরের প্রতি যত্নবান। তাই তিনি আমাদের সাথে থাকবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস।
৬ নভেম্বর ভাংগারহাট মন্দিরে অনুষ্ঠিত সভায়
রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান ও মা গঙ্গা মন্দিরের কার্যনির্বাহী কমিটির সভাপতি ভীম চন্দ্র বাগচির সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন, মন্দির কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গোপালগঞ্জ জেলা আহবায়ক কমিটির সদস্য শ্রী নিরঞ্জন ওঝা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালিপাড়া পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি ও মন্দির কমিটির উপদেষ্টা শ্রী রামানন্দ বৈদ্য। বিশেষ অতিথি ছিলেন বাংলার সূর্য সন্তান ও বীর মুক্তিযোদ্ধ হরিপদ বিশ্বাস, প্রভাত রায়, উপদেষ্টা শ্রী নিত্যানন্দ চৌধুরী, ভগিরত চন্দ্র বাড়ৈ, সাবেক কলেজ শিক্ষক অর্জুন বাড়ৈ সহ অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ গ্রহণ করেন ভাংগারহাট বাজার কমিটির সাধারণ সম্পাদক ও মন্দির কমিটির উপদেষ্টা শ্রী শ্যামা প্রসাদ বাড়ৈ, যতিশ চন্দ্র মন্ডল, সর্বানন্দ বৈদ্য,যতিশ চন্দ্র ওঝা,রতন সাহা, আশুতোষ মন্ডল, কোটালীপাড়া থানা প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক সুধন্য ঘরামী, মন্দির কমিটির কোষাধ্যক্ষ নিরঞ্জন রায় প্রমূখ নেতৃবৃন্দ।
শেখ কামরুজ্জামান(রানা)
৯/১১/২৬ইং
০১৭১৮০৬৬০১৮.





