
ঠাকুরগাঁও জেলাকে মাদকমুক্ত করার ঘোষণা সংসদ সদস্যের, ডিবির অভিযানে নারীসহ আটক চারঃ
আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার।
ঠাকুরগাঁও জেলাকে মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন। মাদক ও মাদক কারবারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে জেলাকে মাদকের ভয়াবহতা থেকে মুক্ত করতে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন তিনি। তাঁর এ ঘোষণার পর মাদকবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—ঠাকুরগাঁও পৌর শহরের মুন্সিপাড়ার মো. রবিন ইসলাম (২৭), একই এলাকার মৃত আব্দুল জব্বার ও মৃত রুবি বেগমের ছেলে রিপন ইসলাম (২৮), আকচা ডাক্তারপাড়ার শ্রী হরিপদ বর্মন ও কোকিলা রানীর ছেলে শ্রী সতীশ চন্দ্র বর্মন (৩৮) এবং মুসলিমনগর (শান্তিনগর) এলাকার মোহাম্মদ দয়ালের মেয়ে মোসাম্মৎ হাসি আক্তার।





